অলিম্পিক নারী ফুটবলে স্বর্ণ জিতলো জার্মানি

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ১৩:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৪:০৮

অলিম্পিক নারী ফুটবলে স্বর্ণ জিতলো জার্মানি সুইডেনকে ২-১ গোলে হারিয়ে রিও অলিম্পিকের নারী ফুটবলের শিরোপা জিতলো জার্মানি। এই প্রথমবারের মতো নারী ফুটবলে স্বর্ণ জিতলো জার্মানি। এর আগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কানাডার কাছে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক ব্রাজিলের নারী ফুটবলাররা। এরই মধ্য দিয়ে নারী ফুটবলে পদক জয়ের স্বপ্ন শেষ হলো ব্রাজিলের।

খেলার প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটের মাথায় ডেসনিফার মারোজসানের গোলে লিড নেয় জার্মানি। ৬২ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে সুইডিশরা। জার্মান তারকা সারার দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। আর সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট। ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। অলিম্পিক নারী ফুটবলে স্বর্ণ জিতলো জার্মানি

সুইডিশরা ব্যবধান কমায় খেলার ৬৭ মিনিটের মাথায়। স্টিনা'র গোল করে দলকে কিছুটা হলেও খেলায় ফেরান। ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হলে প্রথমবারের সোনা জিতে জার্মানি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম