ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৮:৪৩আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:৪৪

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ রবিবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যমুনা টিভি ও চ্যানেল আইয়ের মধ্যে। হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে ৭-৬ গোলে জয়লাভ করে যমুনা টিভি।

প্রথম ম্যাচে রেডিও টুডে ২-০ গোলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রেডিও টুডের আবদুল্লা শাফি। দ্বিতীয় ম্যাচে যমুনা টিভি টাইব্রেকারে ৭- ৬ গোলে চ্যানেল আইকে পরাজিত করে। বিজয়ী দলের রাহাত মিনহাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে টাইব্রেকারে সমকাল ৪-৩ গোলে ইউএনবিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন সমকালের শরিফুল ইসলাম।

চতুর্থ ম্যাচে দৈনিক জনকণ্ঠ ১-০ গোলে দৈনিক নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জনকণ্ঠের অতিথি খেলোয়াড় মাহমুদুন্নবী চঞ্চল। পঞ্চম ম্যাচে বাসস ১-০ গোলে কালের কণ্ঠকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের মলয় দত্ত। পরের ম্যাচে জিটিভি ২-১ গোলে বৈশাখী টিভিকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির সাইফুল ইসলাম। দিনের শেষ ম্যাচে আরটিভি ১-০ গোলের ব্যবধানে আমাদের সময়কে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের রাজিব খান। দৈনিক ইত্তেফাক ও অবজারভার নির্ধারিত সংখ্যক খেলোয়াড় নিয়ে মাঠে না নামায় এটিএন নিউজ ও বিডিনিউজ ২৪ ওয়াক-ওভার লাভ করে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগীয় প্রধান এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম