বদলে যাওয়া মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ২০:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২১:০৫

বদলে যাওয়া মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের প্লে-অফ ২ এ ভুটানের বিপক্ষে আগামী ৬ সেপ্টেম্বর হোম ম্যাচের প্রস্তুতি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ সময় রাত দশটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এটি নতুন বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিটের প্রথম ম্যাচ। এই ম্যাচে ড্র করতে পারলেই খুশি তিনি। সেইন্টফিট বলেন, ‘মালদ্বীপ কালকের ম্যাচে ফেভারিট, তারা সাম্প্রতিক সমযে দারুণ উন্নতি করেছে, বিশেষ করে কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করে তারা নিজেদের ভাবমূর্তি বদলে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি, আমার কাজ হচ্ছে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফলাফল খুব একটা ভাল নয়। এখানেই আমাকে পরিবর্তন আনতে হবে।’  সেইন্টফিট আরও বলেন, ‘মালদ্বীপের খেলোয়াড়রা টেকনিক্যালি উন্নত। বাংলাদেশের মূল সমস্যা গোল না পাওয়া। আর এখানেই মালদ্বীপ এগিয়ে। তাদের রয়েছে আলি আশফাকের মতো ফরোয়ার্ড।’

সেইন্টফিটের প্রতিপক্ষ মালদ্বীপের অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন স্টুয়ার্ট জানান, ম্যাচটি জিতেলে তিনি খুশিই  হবেন তবে তার মূল লক্ষ্য হলো এশিয়ান কাপ বাছাই পর্বে লাওসের বিপক্ষে ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে কালকের (বৃহস্পতিবার) ম্যাচে খেলোয়াড়দের মধ্যে কঠোর পরিশ্রম ও একাগ্রতা দেখতে চাই।  এটিই আমার মূল লক্ষ্য, জয়ী হওয়া নয়। বাংলাদেশের দুর্বলতা নয় আমার লক্ষ্য হচ্ছে মালদ্বীপকে পরিপূর্ণ প্রস্তুত করা। তবে আমি অবশ্যই ইতিবাচক ফল চাই।’

এর আগে ২০০০ সালে সর্বশেষ বার মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল, সেবার মালদ্বীপের গোল্ডেন জুবিলী টুর্নামেন্ট খেলেছিল লাল সবুজ জার্সিধারীরা। একটি মাত্র ম্যাচই খেলেছিল বাংলাদেশ। খেলার ফল ছিল ১-১।

বাংলাদেশ একসময় মালদ্বীপের অসম প্রতিপক্ষ ছিল। যার প্রমাণ ’হেড টু হেড’ পরিসংখ্যানে, এ পর্যন্ত ১১ টি মোকাবেলায় বাংলাদেশের জয় পাঁচটি। তিনটি ম্যাচ হয়েছে ড্র, বাকি তিনটিতে হার।

এর মাঝে ২০১১ সালে দিল্লি ও ২০১৫ সালে কেরালায় অনুষ্ঠিত দুটি সাফ চ্যাম্পিয়নশিপে দুবারই বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই দল,গ্রুপ পর্যায়ে বর্তমান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের করা একমাত্র গোলে জয়ী হয় বাংলাদেশ। ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত  খেলার ফল ছিল ১-১ ড্র। পরে পেনাল্টি শুটআউটে বাংলাদেশ জিতেছিল এ পর্যন্ত একবারই জেতা সাফ শিরোপা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম