১০৬ দিন পর নেইমারের বার্সায় ফেরা

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৪

বার্সেলোনায় ফেরার পর কোপা আমেরিকা বিসর্জন দিয়ে বেছে নিলেন অলিম্পিক ফুটবলকে। নেইমারের ছুটি অবশ্য কোপা থেকেই। ২০১৫-১৬ মৌসুম শেষ থেকেই তাই বার্সেলোনার বাইরে ব্রাজিলিয়ান তারকা। নতুন মৌসুমে কাতালান ক্লাবটির মিশন শুরু হলেও ছিলেন না তিনি। অতঃপর গতকাল (বুধবার) কাতালুনিয়ার রাজধানীতে পা রেখেছেন তিনি ১০৬ দিন পর। দীর্ঘ দিন পর ফিরে বার্সেলোনার জীবনটা ‘নতুন’ করে শুরু করার অপেক্ষাতেই নেইমার। যে শুরুর প্রথম মিশনে আলাবেসের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন সান্তোসের সাবেক এই খেলোয়াড়।
কোপা আমেরিকা না খেললেও ছুটিতে ছিলেন নেইমার। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই শেষেই আবার শুরু হয়ে যায় অলিম্পিক। সেখানে ব্রাজিলকে প্রথম অলিম্পিক সোনার স্বাদ দিয়ে বার্সেলোনায় ফেরার কথা থাকলেও বিশ্বকাপ বাছাইয়ের কারণে ছুটি বাড়িয়ে দেন কোচ লুই এনরিকে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ডের দুই ম্যাচ খেলে তিন মাসেরও বেশি সময় পর বার্সেলোনায় পা রেখেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১০৬ দিন ক্লাব থেকে দূরে থাকায় মাঠে নামার অপেক্ষায় আর থাকতে পারছেন না নেইমার, ‘বার্সেলোনায় ফিরতে পেরে খুব খুশি। আর মুখিয়ে আছি শনিবারের ম্যাচটির জন্য।’
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম