দলবদলে নিষিদ্ধ রিয়াল-অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২০

দলবদলে নিষিদ্ধ রিয়াল-অ্যাতলেতিকো বছর দুয়েক আগেই নিষিদ্ধ হয়েছিল বার্সেলোনা। ১৮ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় কিনে দুটি দলবদলে খেলোয়াড় কিনতে পারেনি কাতালান ক্লাবটি। এবার সেই একই নিষেধাজ্ঞা জারি হলো রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের উপর। অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় কেনার অভিযোগে দলবদলের দুই মৌসুম নিষিদ্ধ থাকবে মাদ্রিদের দুই ক্লাব।
গত জানুয়ারিতে ফিফা নিষিদ্ধ করেছিল দল দুটিকে। যদিও আপিল করায় গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কিনতে পেরেছে তারা। ওই আপিল গতকাল (বৃহস্পতিবার) খারিজ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। মাদ্রিদের দুই ক্লাব এখন আপিল করবে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম