মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে সুয়ারেস!

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮

মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে সুয়ারেস!
তাকে নিয়ে ঠিক ওভাবে তুলনা হয় না। বরং বিতর্কিত বিষয়েই আলোচনা হতো বেশি। যদিও বা কখনও লিওনেল মেসির সঙ্গে তার তুলনার প্রসঙ্গ উঠেছে, সেটাও লুই সুয়ারেস থামিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ‘সেরা’ বলে। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে তিনি বলে এসেছেন, ‘এখানে এসেছি মেসিকে সাহায্য করার জন্য’। সেই ‘সাহায্য’ করার পথে ছাড়িয়ে গেলেন মেসিকেও। এমনকি যার সঙ্গে মেসির তুলনা চলে সব সময়, সেই ক্রিস্তিয়ানো রোনালদোকেও পেছনে ফেলেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে হয়ে উঠেছেন গোল মেশিন। গোল করার পথেই তিনি পেছনে ফেলেছেন সময়ের সেরা দুই খেলোয়াড়কে। দেপোর্তিভো আলাবসের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের হারের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সুয়ারেস। তাতেই কাতালান ক্লাবটির জার্সি গায়ে খেলে ফেলেন শততম ম্যাচ। পরিসংখ্যান বলছে গোল ও অ্যাসিস্ট মিলে প্রথম ১০০ ম্যাচে তিনি এগিয়ে মেসি-রোনালদোর চেয়ে। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর আলাবেস ম্যাচ পর্যন্ত সুয়ারেস লক্ষ্যভেদ করেছেন ৮৮বার, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৩ গোল। সবমিলিয়ে বার্সেলোনার ১৩১ গোলে অবদান রেখেছেন তিনি। যেখানে রোনালদো রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের প্রথম ১০০ ম্যাচে অবদান রেখেছিলেন ১২৪ গোলে। ক্লাব সতীর্থ মেসি পিছিয়ে আরও অনেক ব্যবধানে। লা মাসিয়া থেকে উঠে আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচের সেঞ্চুরি পূরণের সময় গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান রেখেছিলেন ৫৫ গোলে।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের