‘টোটাল ফুটবল’ মেসি

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৮

‘টোটাল ফুটবল’ মেসি

ডাচ ফুটবলের দৃশ্যপটাই বদলে দিয়েছিলেন রাইনাস মিশেল। ফুটবলে নতুন এক ধারা যোগ করে অপ্রতিরোধ্য করে তুলেছিলেন আয়াক্স ও নেদারল্যান্ডস জাতীয় দলকে। কোচিং তত্ত্বে যোগ করেছিলেন ‘টোটাল ফুটবল’ নামের নতুন এক ট্যাকটিকস। যেখানে মাঠে থাকা খেলোয়াড়রা খেলতে পারবেন যে কোনও জায়গায়। বার্সেলোনা কোচ লুই এনিরকের কাছে সেই ‘টোটাল ফুটবল’ হলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুর্দান্ত পারফরম করা শীষ্যকে প্রশংসায় ভাসাতে গিয়ে নতুন বিশেষণই দিয়েছেন এনরিকে।
চোট কাটিয়ে লা লিগার আগের ম্যাচে ফিরলেও মেসি একাদশে থেকে মাঠে নেমেছিলেন সেল্টিকের বিপক্ষে। আর নেমেই দেখালেন তার জাদু। হ্যাটট্রিক করার পাশাপাশি লুই সুয়ারেসকে দিয়ে করালেন আরেকটি গোল। দলের সেরা অস্ত্রের পারফরম্যান্সে ভীষণ খুশি এনরিকে, এতটাই যে মেসির প্রশংসা করতে গিয়ে বললেন, ‘ও যে কোনও জায়গায় খেলতে পারে, কারণ ওর এই স্বাধীনতাটা আছে। আপনি ওকে নাম্বার ছয়, আট কিংবা দশে খেলাতে পারবেন, আর এই সব জায়গাতে ও বিশ্বসেরা। খুব বোকামি হবে যদি ওর জায়গা সীমিত করে দেওয়া হয়।’ এর পরই শীষ্যকে দিলেন নতুন বিশেষণ, ‘এ জন্যই লিও সর্বকালের সেরা খেলোয়াড়। ও হলো টোটাল ফুটবল।’
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের