বার্সেলোনার অনুশীলনে মেসির ছেলে

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৮





বাবার কোলে থিয়াগো অনুশীলন সেশনে ঘাম ঝড়ান একসঙ্গে। মাঠের ফুটবলে নিজেদের সেরাটা উজার করে দেন তারা। নিজেদের মধ্যে এতো ভালো বোঝাপড়া যে, গোলের পর গোল করে প্রতিপক্ষকে প্রতিনিয়ত ভাসান গোলবন্যায়। মেসি-সুয়ারেসের বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার তাদের পথ ধরে বার্সেলোনায় হাঁটা শুরু করছে লাতিন আমেরিকান দুই তারকার ছেলেরা। কাতালান ক্লাবটির একাডেমি লা মাসিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে যে মেসির বড় ছেলে থিয়াগো ও সুয়ারেসের ছেলে বেঞ্জামিন। সঙ্গে যোগ দিয়েছে সতীর্থ জেরার্দ পিকের ছেলেও।
এই লা মাসিয়া দিয়েই পেশাদার ফুটবলে পা রাখা মেসি ও পিকের। সুয়ারেস অবশ্য কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন বছর তিনেক আগে। মেসি-পিকের মতো আরও অনেক বড় তারকার জন্ম হয়েছে লা মাসিয়া দিয়ে। তাদের ছেলেরা ভবিষ্যতে ফুটবল আকাশে আলো ছড়াতে পারবে কিনা, সেটা অবশ্য তোলা সময়ের হাতে। বার্সেলোনার একাডেমি দিয়ে মেসি-সুয়ারেস-পিকে জুনিয়রদের প্রথম অনুশীলন হয়েছে ব্যাপক নিরাপত্তায়। কোনও ফটো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি লা মাসিয়ায়। এমনকি যে সব সাংবাদিক সব সময় লা মাসিয়ার খেলোয়াড়দের ‘ফলো’ করে, তাদেরও থাকতে হয়েছে বাইরে।
একাডেমির নিয়ম অনুয়ায়ী চার বছরের উপরে বয়স, এমন শিশুরা যোগ দিতে পারে লা মাসিয়ায়। মেসি, সুয়ারেস ও পিকের ছেলেদের বয়স চারের বেশি বলেই অনুশীলন শুরু করে দিয়েছে। তাতে ভবিষ্যতের মহাতারকা হওয়ার পথটাও হয়তো শুরু হয়ে গেল তাদের!
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান