এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ-২ এর অ্যাওয়ে ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৩ সদস্যের দলে রয়েছেন অবসর সিদ্ধান্ত পাল্টানো মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি।
আগামী ১০ অক্টোবর থিম্পুতে ভুটানকে ফিরতি ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ। যেই লক্ষ্যে দলের ক্যাম্প শুরু হয়েছে ১ অক্টোবর। আর আগামী ৭ অক্টোবরই ভুটানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় দল।
২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: রানা, নেহাল, মামুন খান।
ডিফেন্ডার: তপু বর্মণ, মামুন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, রায়হান হাসান, রেজাউল করিম।
মিডফিল্ডার: এনামুল হক শরীফ, আতিকুর রহমান মিশু, হেমন্ত ভিনসেন্ট, ইমন মাহমুদ, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, রুবেল মিয়া, এনামুল হক,
ফরোয়ার্ড: জুয়েল রানা, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত রনি, জাফর ইকবাল, মেহবুব হাসান নয়ন, সোহেল রানা।
/আরএম/এফআইআর/







