ম্যারাডোনার কাছে মেসি-রোনালদো সমানে সমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৮:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:৪০

ম্যারাডোনার কাছে মেসি-রোনালদো সমানে সমান ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, কে সেরা মেসি নাকি রোনালদো? ডিয়েগো ম্যারাডোনা অবশ্য সব সময়ই ভোট দিয়েছেন মেসির পক্ষে। স্বদেশি তারকাকে প্রশংসায় ভাসিয়ে রেখেছেন সবাইকে ছাড়িয়ে। দিন কয়েক আগেও মেসি-রোনালদোর তুলনায় দাঁড় করিয়ে দুজনকে ‘আলাদা খেলোয়াড়’ উল্লেখ করলেও এগিয়ে রেখেছিলেন পর্তুগিজ উইঙ্গার থেকে। অথচ স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসি-রোনালদো একই পর্যায়ের খেলোয়াড়।

‘এই দুজন অসাধারণ খেলোয়াড়, সবাইকে ছাড়িয়ে। রোনালদোর চেয়ে মেসি ভালো নয়, বরং তারা পুরোপুরি বিপরীত ধাচের খেলোয়াড়।’-ম্যারাডোনা বলেছেন মার্কাকে। একটা জায়গায় অবশ্য এগিয়ে আছেন রোনালদো। জাতীয় দল পর্তুগালের জার্সিতে তিনি শিরোপা জিতলেও মেসির কিছুই জেতা হয়নি আর্জেন্টিনার হয়ে। ম্যারাডোনা অবশ্য মেসির শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বকাপ জেতার কোনও দরকার দেখছেন না, ‘বিষয়টা আমার খুব বিরক্ত লাগে। কিংবদন্তি হতে গেলে মেসির বিশ্বকাপ জেতার দরকার নেই। এই জায়গার জন্য যথেষ্ট কিছু করেছে ও।’

মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইতিমধ্যে নিজের নামটা জড়িয়ে দিয়েছেন নেইমার। আগামীর বিশ্বসেরা খেলোয়াড় তার মধ্যে দেখেন ম্যারাডোনাও। এমনকি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলাও ভীষণ পছন্দ আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’-এর। বার্সেলোনা তারকার প্রশংসা ঝড়ল তার মুখে, ‘ওর খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ছেলেটাকে আপনি ২০০বার লাথি দিয়ে ফেলে দিলেও উঠে দাঁড়াবে এবং আবার ছুটবে বলের পেছনে।’

/কেআর/ 

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান