ব্যালন ডি’ওর-এর সংক্ষিপ্ত তালিকায় রোনালদো-মেসি

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ১৪:১০আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৪:১৫

ব্যালন ডি’ওর এর সংক্ষিপ্ত তালিকায় রোনালদো-মেসি ব্যালন ডি’ওর-এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। বরাবরের মতোই সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন রোনালদো, মেসি।

তালিকায় রয়েছেন রোনালদোর মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল, টনি ক্রুস, লুকা মদ্রিচ, সার্জিও রামোস ও পেপে। বলতে গেলে ইউরোপিয়ান এই চ্যাম্পিয়ন ক্লাবটিরই সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন এই তালিকায়। মেসির ক্লাব থেকে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ ও নেইমার।

অ্যাতলেতিকো মাদ্রিদের পক্ষে রয়েছেন আতোয়াঁ গ্রিজম্যান; যিনি ছিলেন এবারের ইউরোর সর্বোচ্চ স্কোরার। তার সঙ্গে রয়েছেন কোকে ও দিয়েগো গদিন। রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শিরোপা জেতা লেস্টার সিটির দুই তারকা জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজ।   

এবারের ব্যালন ডি’র জেতার প্রতিযোগিতায় এগিয়ে আছেন রোনালদোই। কারণ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়, ইউরো জয়ে ছিলেন তিনি।

অপর দিকে বার্সেলোনার লা লিগার শিরোপা জয়সহ আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছেন মেসি।  সে হিসেবে দুর্দান্ত বছরই কাটিয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো।

উল্লেখ্য, এতদিন এই পুরস্কারের সঙ্গে ফিফা সম্পৃক্ত থাকলেও এবার নেই বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এর আগে ২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যালন ডি’ওর পুরস্কারকে একীভূত করা হয়। আর ১৯৫৬ সাল থেকে নিজস্ব উদ্যোগেই ব্যালন ডি’ওর দিয়ে আসছিল ফ্রান্স ফুটবল।  

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী