ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১৫:১৫আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:১৯

ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ ম্যানচেস্টার ‘ডার্বি’র উত্তেজনা এবার আরও বেশি। মাঠের লড়াইয়ের সঙ্গে ডাগ আউটের লড়াইটাও যে ‍জমে উঠেছে এবার। পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর সেই দ্বৈরথে এবার জয়ী মরিনহো। ইংলিশ লিগ কাপে পর্তুগিজ কোচের দল ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। ওল্ড ট্র্যাফোর্ডের দ্বৈরথ জিতে ম্যানইউ উঠে গেছে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের সঙ্গী হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, যারা ঘরের মাঠে চেলসিকে হারিয়েছে ২-১ গোলে।

এই ওল্ড ট্র্যাফোর্ড থেকে প্রিমিয়ার লিগ ম্যাচ জিতে ফিরেছিল ম্যানসিটি ২-১ ব্যবধানে। সেখানেই এবার আটকে গেলেন গার্দিওলা। তাতে হতাশার সময়টা আরও দীর্ঘ হলো কাতালান কোচের। টানা ছয় ম্যাচ যে জয়ের দেখা নেই ম্যানসিটির! এবার হেরেই গেছে তারা নগর প্রতিপক্ষ ম্যানইউয়ের বিপক্ষে। ৫৪ মিনিটে হুয়ান মাতার দেওয়া গোলে জয় নিশ্চিত হয় মরিনহোর দলের। তাদের কোয়ার্টার ফাইনালে উঠার সঙ্গে লিগ কাপ থেকে বিদায় ঘন্টা বেজে যায় ম্যানসিটির।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম