সেভিয়ার মাঠে বার্সেলোনার গত লা লিগা ম্যাচে সময় নষ্ট করার কারণে লিওনেল মেসিকে হলুদ কার্ড দেয়া হয়েছিল। রেফারির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি আপিল করে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু বৃথা গেল শাস্তি প্রত্যাহার করে নেয়ার আবেদন। মেসির হলুদ কার্ডের আপিলে হেরেছে কাতালান জায়ান্টরা।
ওই ম্যাচে খেলার এক পর্যায়ে মেসির বুট খুলে যায়। তাকে মাঠের বাইরে গিয়ে বুট ঠিকভাবে পরতে নির্দেশ দেয়া হলেও মানেননি আর্জেন্টাইন। বিষয়টি রেফারির পছন্দ না হওয়ায় হলুদ কার্ড দেয়া হয়।
লা লিগার কমিটি এক বিবৃতিতে বার্সার আপিলকে প্রত্যাখ্যান করে এবং ভিডিওর প্রেক্ষিতে ওই কমিটি মেনে নেয় যে মেসি ইচ্ছাকৃতভাবে কাজটি করেছিলেন। অর্থাৎ হলুদ কার্ড বহাল থাকল। মার্কা
/এফএইচএম/







