পেরু ছিল ব্রাজিলের সত্যিকারের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৬, ০৭:০৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ০৭:৫৫

সংবাদ সম্মেলনে তিতে লিমায় পেরুর বিপক্ষে জয় যে সহজে আসেনি স্বীকার করলেন ব্রাজিলের কোচ তিতে। বরং প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন। মেনে নিলেন, পেরু যুদ্ধে উতরে যেতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন তিনি।
শুরুতে পেরুভিয়ানদের ঝড়ের মুখে পড়েছিলেন তিতে, ‘প্রথমার্ধে আমরা একটি আগ্রাসী দলের মুখোমুখি হলাম যারা মাঝমাঠ থেকে আক্রমণ শুরু করেছিল। শক্তিশালী পেরুর বিপক্ষে আমরা স্বাভাবিক জায়গা খুঁজে পাচ্ছিলাম না। নেইমারের জন্যও এটা করা কঠিন হয়ে পড়ছিল। রেনাতো অগাস্তো, ফিলিপ কৌতিনিয়ো ও দানি আলভেসকে ডানদিকে যেতে শুরু করল। এটা ছিল খুব কঠিন ম্যাচ। যেভাবে আমরা শেষ করতে পেরেছি আমি খুশি।’

বিরতির পর কৌশলে কিছুটা পরিবর্তন আনার ফল দারুণভাবে পেয়েছে ব্রাজিল। তিতে বলেছেন, ‘আমি পাউলিনিয়ো ও রেনাতো অগাস্তোর মধ্যে অদলবদল করলাম। কুয়েভা (ক্রিস্তিয়ান) তাদের ডানপাশে অগাস্তোকে থামাতে কাজ করছিল এবং আমি জানতাম সে (অগাস্তো) যদি জায়গা খুঁজে পায় গোল করতে পারবে।’ দুঙ্গার মতো করেই ডানদিকে রেনাতো ও কৌতিনিয়োকে রাখায় সুফল পেয়েছেন জানান সান্তোসের সাবেক কোচ, ‘দ্বিতীয়ার্ধের খেলাটা হয়েছে অনেক ভালো।’ প্রতিপক্ষের কোচ রিকার্ডো গারেসার সাহসী পরিকল্পনার প্রশংসা করলেন তিতে, ‘ম্যাচ জিতে আমি খুশি। কিন্তু গারেসার কাজের মানের প্রতি আমার অনেক শ্রদ্ধা, তিনি খেলাকে দারুণভাবে প্রদর্শন করেছেন।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী