আগুয়েরোর জোড়া গোলে শীর্ষে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৬, ২১:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২১:১১

জয়ের নায়ক আগুয়েরো টানা দুই ম্যাচ প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হলো ম্যানচেস্টার সিটিকে। প্রিমিয়ার লিগের আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে জয় নিয়ে ফেরার পথে নায়ক ছিলেন ইয়াইয়া তোরে। তার জোড়া লক্ষ্যভেদেই ম্যানসিটি জিতেছিল ২-১ গোলে। বার্নলির মাঠ থেকেও আজ (শনিবার) একই ব্যবধানে জিতে ফিরল পেপ গার্দিওলার দল। ম্যাচ জয়ীর নামটা কেবল গেল পাল্টে। এবার পিছিয়ে পড়া ম্যানসিটিকে উদ্ধার করলেন সের্হিয়ো আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুই গোলে বার্নলির মাঠ থেকে ২-১ ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেছে সিটিজেনরা।

১৩ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলেও আবারও নেমে যেতে পারে ম্যানসিটি, যদি পরের ম্যাচে চেলসি হারিয়ে দেয় টটেনহামকে। এক ম্যাচ কম খেলা চেলসির পয়েন্ট এখন ২৮।

চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানসিটি নেমেছিল বার্নলি মাঠে। জয়ের ফেরার মিশনে নেমে শুরুতেই তারা খায় ধাক্কা। ১৪তম মিনিটে যে এগিয়ে যায় বার্নলি। স্বাগতিক গোলরক্ষক রবিনসনের ফ্রি কিক হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন ম্যানসিটি ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টাইন ডিফেন্ডার হেড করলেও বক্সের বেশ খানিকটা দূর থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন ডিন মার্নি।

খেলায় ফিরতে মরিয়া সফরকারীরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগতে ব্যর্থ হয়। অবশেষে কাঙ্খিত গোলের দেখা পায় তারা ৩৭ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল বক্সের মধ্যে জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। সমতায় ফেরানো আর্জেন্টাইন এই তারকার গোলেই জয় নিশ্চিত হয় ম্যানসিটির ৬০ মিনিটে। ফের্নান্দো রোসার ডান প্রান্ত থেকে আড়াআড়ি পাস পোস্টের সামনে দাঁড়ানো আগুয়েরো পায়ে লেগেই বল জালে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের