মুক্তিযোদ্ধার বিপক্ষে বারিধারার অমূল্য জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:১০

বারিধারা ও মুক্তিযোদ্ধার লড়াই মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে অমূল্য তিন পয়েন্ট অর্জন করল উত্তর বারিধারা। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচের স্থান থেকে ১৭ পয়েন্ট নিয়ে তারা উঠল একাদশ স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে সকার ক্লাব ফেনি এখন সবার নিচের দল।

খেলার ১৭ মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করে উত্তর বারিধারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার স্কয়ার পাসে বক্সের মাঝামাঝি বল পেয়ে যান মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেন। মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খানকে একা পেয়েও তিনি বল মারেন সাইড পোস্টের বাইরে। 

মুক্তিযোদ্ধা প্রধমার্ধে গোল করার তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে তারা ঢুঁ মারতে থাকে প্রতিপক্ষের রক্ষণভাগে। ৪৯ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সাইমন ইজিওদকার সাইড ভলি বারিধারা গোলরক্ষক মোহাম্মদ রাজিবের পায়ে লেগে প্রতিহত হয়। 

বারিধারার অনেক সাধনার ফসল ৬৭ মিনিটের গোল। ডিফেন্ডার মনির আলম ডানপ্রান্তে পাওয়া ফ্রি কিকটি ফেলেন মুক্তিযোদ্ধার বক্সের ওপরে। সেনেগালের মিডফিল্ডার কামারা সাররা তা ঠেলে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার উদ্দেশ্যে, তার বাঁপায়ের জোরালো ভলি গোলরক্ষক মামুন খানের পায়ের মাঝে দিয়ে প্রবেশ করে জালে। 

মুক্তিযোদ্ধার দুর্ভাগ্য। ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে মোবারক হোসেন ভুঁইয়ার ক্রসে হেড করেছিলেন শ্যামল আহমেদ রনি। বল সাইড পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে আবার একই রাহুর দশা, এবার বক্সের ভেতরে ব্যাকপাসে গোলরক্ষক রাজিব হাতে ধরার কারণে ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। রনির গড়িয়ে দেয়া ফ্রি কিকে ডান পায়ের জোরালো শট নিয়েছিলেন সাইমন ইজিওদকা। এবারও বল সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়।

এ হারে ১৯ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৬-ই রইল। তারা আছে পঞ্চম স্থানে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম