হারের চেয়ে শিরোপাই বেশি রিয়ালের

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ০২:৪০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ০২:৪৫

চ্যাম্পিয়নস লিগ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন- রিয়াল মাদ্রিদ এখন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। একটুও বাড়িয়ে বলেননি তিনি। ২০১৬ সালটা তাদের জন্য হয়ে থাকবে অবিস্মরণীয়। এ বছরটা তাদের আলাদা করে তুলে ধরছে ম্যাচের ফল ও শিরোপা।

রিয়াল মাদ্রিদের জন্য ঐতিহাসিক একটা বছর ২০১৬। অনন্য এক পরিসংখ্যান তৈরি করে বছরের ইতি টেনেছে তারা। হারের চেয়ে তাদের শিরোপার সংখ্যাই বেশি! বিস্ময়কর হলেও সত্যি যে তারা শিরোপা জিতেছে তিনটি, আর হেরেছে মাত্র দুইটি ম্যাচ। জিনেদিন জিদানের দলের জন্য এ এমন এক অর্জন যেটা স্পেনে এর আগে কেউ করেনি, এমনকি শীর্ষ ইউরোপীয় লিগগুলোতেও।

উয়েফা সুপার কাপ ফিফা ক্লাব বিশ্বকাপ এ বছরের প্রথম হারের স্বাদ পেয়েছিল রিয়াল তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি রোজিব্লাঙ্কোদের কাছে ঘরের মাঠে লা লিগা ম্যাচটি তারা হেরেছিল ১-০ গোলে। ওটা ছিল জিদানের প্রথম ডার্বি অভিজ্ঞতা। অবশ্য ফরাসি কোচের অধীনে তিন ডার্বির পরের দুটি জিতেছে রিয়াল।

রিয়ালের অন্য হারটি ছিল গত ৪ এপ্রিল। জার্মানিতে উলফসবার্গের বিপক্ষে গত চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেছিল তারা। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জিদানের শিষ্যরা। ওটাই শেষ। এরপর ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে রিয়াল বছরের প্রথম শিরোপা হাতে নেয় একাদশ চ্যাম্পিয়নস লিগ জিতে।


৮ মাসেরও বেশি সময় ধরে রিয়াল আর কোনও পরাজয়ের তেঁতো স্বাদ পায়নি। শুধু ড্র ও জয়ের মধ্যে ছিল তারা, সঙ্গে যোগ করেছে আরও দুটি শিরোপা। গত ৯ আগস্ট সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপীয় সুপার কাপ জেতে রিয়াল। আর সর্বশেষ ২০১৬ সালের তৃতীয় শিরোপা জয় করে তারা কয়েকদিন আগে। জাপানে স্বাগতিক দল কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় রিয়াল।

না বললেও চলে- রিয়ালের অসাধারণ সময়ের দাবি করা পেরেজকে চ্যালেঞ্জ করার কোনও যুক্তি নেই। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান