নতুন বছরে আরও বেশি শিরোপা চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ১২:২২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১২:২২

ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব ও দেশের হয়ে ২০১৬ সালটা দারুণ সাফল্যে কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার কাছে এটা ছিল স্বপ্নের বছর। ২০১৭ সালটাও এমন ঝলমলে করতে চান তিনি।

২০১৬ সাল উপভোগ করার পর আগামী ১২ মাসে ‘অনেক শিরোপা’ হাতে নেওয়ার আকাঙ্ক্ষা জানালেন রোনালদো।

ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পর্তুগালের জার্সিতে ইউরো শিরোপা জেতেন রোনালদো। এরপর থেকে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ যুক্ত করেছেন সংগ্রহশালায়। ব্যক্তিগত অর্জন হিসেবে চতুর্থ ব্যালন ডি’অরে চুমু খেয়েছেন তিনি। এতো সফলতার পরও আকাঙ্ক্ষা কমেনি রোনালদোর।

উন্মুক্ত ট্রেনিং সেশন শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ৩১ বছর বয়সী বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে এটা ছিল স্বপ্নের বছর। ব্যক্তিগত ও দলগতভাবে এটা অবিস্মরণীয় বছর।’ এরপর নতুন বছরের লক্ষ্য জানালেন রোনালদো, ‘আমি খুব খুশি। আশা করি ২০১৭ সালও একইভাবে শেষ হবে, অনেক বেশি শিরোপা ও আনন্দ নিয়ে।’

নতুন বছরে রিয়ালের ম্যাচ ৪ জানুয়ারি। কোপা ডেল রের শেষ ষোলোতে তারা খেলবে সেভিয়ার বিপক্ষে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান