রোনালদোর ছুটি বাড়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৭, ২১:২৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২১:২৮

ক্রিস্তিয়ানো রোনালদো ক্রিসমাসের ছুটি আরও কয়েকদিন কাটানোর সুযোগ পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ১৯ জনের দলে তাকে রাখেননি কোচ জিনেদিন জিদান।

মাঠে নামার আগে বেশ লম্বা ছুটিই কাটাতে পারছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাকে আরও কয়েকদিনের বিশ্রাম দিয়েছে রিয়াল। সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রে ম্যাচে খেলছেন না তিনি। আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে হোর্হে সাম্পাওলির দলকে স্বাগত জানাবে ইউরোপ চ্যাম্পিয়নরা।

শীতকালীন বিরতির পর রিয়ালের প্রথম ম্যাচে রোনালদো ছাড়াও থাকবেন না পেপে, সের্হিয়ো রামোস, লুকাস ভাসকেস, মাতিও কোভাচিচ ও গ্যারেথ বেল। শুধু পর্তুগিজ ফরোয়ার্ড ছাড়া সবাই ইনজুরিতে। রোনালদোর অনুপস্থিতিতে জায়গা হয়েছে নরওয়ের তারকা মার্টিন ওদেগার্দের।

কয়েক সপ্তাহের মধ্যে আরও দুইবার সেভিয়ার মুখোমুখি হতে হবে রিয়ালকে। ১২ জানুয়ারি কোপার দ্বিতীয় লেগ খেলবে তারা। তার তিনদিন পর লিগ প্রতিদ্বন্দ্বিতায় নামবে পয়েন্ট টেবিলের এক ও তিন নম্বর দলটি। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি