তেভেজেরও বিশ্বাস মেসি থাকবেন বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ২০:২২আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২০:৩০

তেভেজেরও বিশ্বাস মেসি থাকবেন বার্সেলোনায় লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন থেকে। এখনও নবায়ন করেননি যে চুক্তি। যদিও কার্লোস তেভেজ মনে করেন তার আর্জেন্টাইন সতীর্থ থাকবেন কাতালান ক্লাবটিতেই।

বোকা জুনিয়র্স থেকে চাইনিজ ক্লাবে যোগ দিয়েছেন তেভেজ। বিশ্ব মিডিয়ার খবর, বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে তিনি নাম লিখিয়েছেন সাংহাই সেনহুয়ায়। মেসির কাছে প্রস্তাব যাওয়ার গুঞ্জনও উঠেছিল চাইনিজ লিগ থেকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড চাইনিজ লিগে আসতে পারেন কিনা, সাংবাদিকরা এমন প্রশ্ন ছুঁড়েছিলেন তেভেজের দিকে। সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার উত্তরে বলেছেন, ‘বার্সেলোনা ছেড়ে মেসি যাবে না কোথাও।’

পেশাদারী ক্যারিয়ার তো বটেই শৈশবটাও মেসির কেটেছে বার্সেলোনায়। এখানেই তার বিশ্বখ্যাতি পাওয়া। কাতালান ক্লাবটির সঙ্গে আসলে মেসির হৃদয়ের সম্পর্ক। সাংবাদিকদের তেভেজ বুঝিয়েছেন সেই বিষয়গুলোই, ‘আমার মতে লিওর অন্যরকম একটা সম্পর্ক আছে বার্সেলোনার সঙ্গে। একদিক থেকে ধরতে গেলে ওর জন্ম ওখানেই-ক্লাব ওর নিজের, ওর ঘরের মতো।’ সঙ্গে যোগ করেছেন, ‘লিও ওখানে (বার্সেলোনা) চুক্তি নবায়ন করুক আর না করুক, তাতে যে টাকার কোনও সম্পর্ক নেই, সেটা আমি স্পষ্ট বলতে পারি। আমার মনে হয় ওর মন যেটা বললে, সেটাই করবে।’ এর পরই বললেন আসল কথা, ‘আমার মনে হয় মেসির বার্সেলোনা ছাড়াটা কঠিন।’ এপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের