ইংলিশ লিগকে ‘না’ বলেছিলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ১৬:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪

ইংলিশ লিগকে ‘না’ বলেছিলেন রোনালদিনহো প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো দলে নিতে চেয়েছিল রোনালদিনহোকে। যার মধ্যে চেলসির চেষ্টা ছিল সবচেয়ে বেশি। যদিও ব্লুদের ডাকে সাড়া দেননি ব্রাজিলিয়ান তারকা। ইংলিশ লিগকে ‘সবচেয়ে উত্তেজনাকর’ প্রতিযোগিতা মনে করা রোনালদিনহোর অবশ্য তাতে কোনও আক্ষেপ নেই।

ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইতালিয়ান ও ব্রাজিলিয়ান লিগে খেলেছেন রোনালদিনহো। ইউরোপের শীর্ষ লিগের মধ্যে কেবল প্রিমিয়ার লিগেই খেলা হয়নি তার। সুযোগ যে আসেনি তা নয়, বরং সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে ইংল্যান্ড থেকেই। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি, ব্ল্যাকবার্ন, কুইন্স পার্ক রেঞ্জার্স, স্টোক সিটির মতো ক্লাব চেষ্টা করেছে তাকে দলে ভেড়াতে। কিন্তু ২০০২ সালের বিশ্বকাপ জয়ী তারকা সব প্রস্তাব দিয়েছেন ফিরিয়ে। দর্শক জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে উত্তেজনাকর লিগকে ‘না’ বলার কোনও আক্ষেপ নেই রোনালদিনহোর। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফোরফোরটু’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি, ‘ইংল্যান্ডে খেলতে না পারার কোনও আক্ষেপ নেই আমার। তবে খেলতে পারলে দারুণ হতো, কারণ এটা অসাধারণ এক লিগ।’

চেলসি তার জন্য চেষ্টা করেছে সবচেয়ে বেশি। যদিও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর এসি মিলানে সিরি ‘এ’ জিতে রোনালদিনহো ২০১১ সালে পাড়ি জমান ব্রাজিলে। এর আগে প্রিমিয়ার লিগ থেকে আসা সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি, ‘একবার চেলসি আমাকে চেয়েছিল। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছিল আমার জন্য।’ রোনালদিনহো ইংলিশ লিগের বড় ভক্তও, ‘দ্রুত গতির ফুটবল খেলা হয় এখানে, আর সব সময় থাকে উত্তেজনা। তাই সব ম্যাচই হয় উপভোগ্য, এতটুকু বিরক্ত হওয়ার সুযোগ নেই। আমি অবশ্য গোটা ৯০ মিনিট না দেখলেও অন্যান্য লিগের চেয়ে বেশি হাইলাইটস ও গোল দেখি প্রিমিয়ার লিগের।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী