চট্টগ্রাম আবাহনীকে রুখে টিকে থাকল মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৪

চট্টগ্রাম আবাহনীকে রুখে টিকে থাকল মোহামেডান শিরোপাধারী চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে টিকে রইল ঢাকা মোহামেডান। 

আজ বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই খেলায় ড্র করে প্রথম পয়েন্টের মুখ দেখল মোহামেডান। প্রথম ম্যাচে তারা নেপালের মানাং মারসিয়ানদির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৪। আগের ম্যাচে তারা শাহিন আসমাইকে হারিয়েছিল ৩-১ গোলে।

আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা খেলার প্রথমার্ধে ছিল মোহামেডানের দাপট। কিছুটা কোণঠাসা ছিল চট্টগ্রাম আবাহনী। তারা পাল্টা আক্রমণের কৌশলে খেলতে বাধ্য হয়। ৩১ মিনিটে বক্সের ওপর থেকে দাউদা সিসের বাঁ পায়ের জোরালো ভলি পাঞ্চ করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। 

চট্টগ্রাম আবাহনীও গোলের কাছাকাছি এসেছিল ৩৬ মিনিটে। ২০ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিক নিয়েছিলেন অগাস্টিন ওয়ালসন, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফিস্ট করে বল ঠেকান মোহামেডান গোলরক্ষক মামুন খান।

তবে ৬৩ মিনিটে দুর্ভাগ্যেরও শিকার হয় চট্টগ্রাম আবাহনী। বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট নিয়েছিলেন অধিনায়ক মামুনুল ইসলাম। বল ক্রসবারে লেগে খেলায় ফিরে আসে। খেলার চিত্র পরে আর বদলায়নি। গোলশূন্য ড্রতে তাই শেষ হয় ম্যাচ। দুই দলেরই একটি করে খেলা বাকি।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি