মানচিনিকে চায় লিস্টার!

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫০

রবার্তো মানচিনি ২০০১ সালে খেলোয়াড় হয়ে লিস্টারে ছোট্ট একটু সময় কাটিয়েছেন মানচিনি। সাবেক এ খেলোয়াড়কে এবার কোচ বানাতে চায় ক্লাবটি।

লিস্টার সিটির ‘অবিশ্বাস্য স্বপ্ন’ পূরণের কারিগর ক্লাউদিও রানিয়েরিকে বরখাস্তের পর কোচের পদটি বেশিদিন ফাঁকা রাখতে চায় না কর্তৃপক্ষ। এরই মধ্যে নতুন স্থায়ী কোচের সন্ধানে নেমেছে তারা। আপাতত সহকারী কোচ ক্রেইগ শেকসপিয়ার লিভারপুলের বিপক্ষে পরবর্তী ম্যাচের দায়িত্ব নেবেন।

রানিয়েরির উত্তরসূরি হিসেবে লিস্টারের সবচেয়ে বেশি আগ্রহ রবার্তো মানচিনিকে নিয়ে। স্কাই স্পোর্টস নিউজ জানায়, ইতালিয়ান কোচের সঙ্গে যোগাযোগ করছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা।

২০০১ সালে খেলোয়াড় হয়ে লিস্টারে ছোট্ট একটু সময় কাটিয়েছেন মানচিনি। সাবেক এ খেলোয়াড়কে এবার কোচ বানাতে চায় ক্লাবটি। ২০১২ সালে ম্যানসিটিকে শিরোপা জেতানোর অভিজ্ঞতাকেও প্রাধান্য দিচ্ছে তারা।

এখনও এনিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। আপাতত লিস্টার জানতে চায় মানচিনির আগ্রহ আছে কি না। ৫২ বছর বয়সী এ কোচ গত মৌসুমে ইন্টার মিলান ছাড়ার পর বেকার বসে আছেন। সূত্র- স্কাই স্পোর্টস

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম