মৌসুম শেষে বার্সাকে বিদায় বলবেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৭, ১০:৩২আপডেট : ০২ মার্চ ২০১৭, ১০:৪১

লুই এনরিকে

ন্যু ক্যাম্পে লুই এনরিকের দায়িত্ব খানিকটা বিতর্কিত হতে শুরু করেছিল। ক্লাবের প্রতি দায়বদ্ধতা আর নেই তার, এমনটা কানাঘুষা চলছিল চারপাশে। সেগুলো অবশ্য কানে নেননি স্প্যানিশ কোচ। বুধবার স্পোর্তিং গিহনের বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ এমন ঘোষণা দিলেন যে আর তাকে ঘিরে ওসব বিতর্কের সুযোগ পাবে না কেউ।

এই মৌসুম শেষ হলেই বার্সেলোনা ছাড়বেন নিশ্চিত করলেন এনরিকে। কাতালানদের ট্রেবলজয়ী কোচ বলেছেন, ‘আমি পরের মৌসুমে বার্সেলোনার কোচ থাকব না।’ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এ মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এনরিকের, ‘মৌসুমের আগে (ক্লাব পরিচালক অ্যালবার্ট) সোলার ও রবার্টের (ফার্নান্দেজ) সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ওই সময় চুক্তি নবায়ন না করার সম্ভাবনার কথা বলেছিলাম।’

ক্লাব কর্মকর্তারা তাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন। কিন্তু এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় হয়েছে মনে করেন এনরিকে। চুক্তি নবায়ন না করার কারণ জানালেন বার্সার সঙ্গে ৮টি শিরোপাজয়ী কোচ, ‘আমার বিশ্রাম নেওয়ার সময় খুবই কম। এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু খুব ভালোভাবে চিন্তাভাবনা করেছি। আমার বিশ্রাম দরকার। আমার উপর আস্থা রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ। অবিস্মরণীয় তিনটি বছর কেটেছে এখানে।’

২০১৪ সালে জেরার্দো মার্তিনোর উত্তরসূরি হয়ে প্রথম মৌসুমেই বার্সেলোনাকে ট্রেবল জেতান এনরিকে। শেষটাও একইভাবে করতে চান তিনি। যদিও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খাদের কিনারায় তারা। কিন্তু আশা হারাতে চান না ৪৬ বছর বয়সী কোচ। আর লা লিগায় শীর্ষস্থানটা ধরে রাখতে পুরো দলকে কোমড় বেধে নামতে বললেন তিনি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী