সান্দারল্যান্ডকে হারিয়ে তিনে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ০০:২৪আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০০:৩৪

আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি সান্দারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে প্রিমিয়ার লিগে আবার তিন নম্বরে উঠে এলো ম্যানচেস্টার সিটি।

জয়টি সহজে এলেও স্টেডিয়াম অব লাইটে স্বাগতিকদের বিপক্ষে বেশ কয়েকবার হুমকির মুখে পড়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথম সুযোগটি পেয়েছিল সান্দারল্যান্ড। ফ্যাবিও বোরিনির শট আলেক্সান্দার কোলারোভের গায়ে লেগে ফিরে এলে বিলি জোন্স বল পান, কিন্তু গোলপোস্টের সামনে দাঁড়ানো জার্মেইন ডিফোকে খুঁজে পাননি তিনি। আরেকবার ডিফোর শট পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।
দুই মিনিট পর সুযোগ পায় ম্যানসিটি। লেরয় শেন স্বাগতিক ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বাঁপ্রান্তে বল ঠেলে নেন, এর পর সের্হিয়ো আগুয়েরোর কাছে বল পাঠাতে ব্যর্থ হন তিনি। অবশ্য তাদের দুজনের গোলেই ম্যানসিটি শেষ হাসি হেসেছে।
৪১ মিনিটে রহিম স্টারলিংয়ের ক্রস থেকে গোলমুখ খোলেন আগুয়েরো। ডেভিড সিলভার বানিয়ে দেওয়া বলে শেন ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।
এ জয়ে লিভারপুলকে টপকে তিন নম্বরে উঠেছে ম্যানসিটি। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট পাওয়া সিটিজেনরা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে থাকল। রবিবার আগের ম্যাচে এভারটনকে ৩-২ গোলে হারিয়ে দুই নম্বর স্থান শক্ত করেছে টটেনহ্যাম। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের