মেসি চিলির হলে...

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৭, ১৭:৩০আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:০০

লিওনেল মেসি আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার অধিনায়ক ও শীর্ষ গোলদাতাকে অবশ্যই মূল্য দেওয়া উচিত মনে করেন ইভান জামোরানো।

লিওনেল মেসি সবচেয়ে বেশি সমালোচনার শিকার কিন্তু দেশের মানুষের কাছেই। বার্সেলোনায় উজ্জ্বল মেসি কেন আর্জেন্টিনার জার্সিতে নয়, এ প্রশ্ন আর্জেন্টাইনদের তার সমালোচক করে তুলেছে। ২৯ বছর বয়সীর দেশপ্রেমও তাদের কাছে প্রশ্নবিদ্ধ। রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকারের মতে, আর্জেন্টিনার জনগণ সঠিকভাবে মূল্যায়ন করেন না মেসিকে। কিন্তু বার্সা ফরোয়ার্ড চিলিয়ান হলে চিলির লোকজন তাকে ভালোবাসায় ভাসিয়ে দিত।

চিলির বুয়েন্স আয়ার্স সফরের আগে জামোরানো এক রেডিও শো’তে বলেছেন, ‘মেসি যদি চিলিয়ান হতো, তাহলে দেশের সব জায়গায় তার মূর্তি থাকত এবং সবার শ্রদ্ধা-ভালোবাসা পেতে পেতে সে ক্লান্ত হয়ে যেত। চিলিতে তাকে মূল্য দেওয়া হতো।’

মেসিকে নিয়ে আর্জেন্টাইনরা কী ভাবে সেটা তুলে ধরলেন এ চিলিয়ান, ‘বার্সেলোনার মেসি ও জাতীয় দলের মেসির মধ্যে পার্থক্যটা বিবেচনা করে আর্জেন্টাইনরা। স্পেনে সে এমন এক দলে যেখান একপাশে নেইমার, অন্যপাশে সুয়ারেস এবং পেছনে ইনিয়েস্তা ও বুসকেতসের কাছ থেকে সহযোগিতা পায়।’

মেসিকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত মনে করেন জামোরানো, ‘আপনাকে অবশ্যই পুরো ছবিটা দেখতে হবে। আমি মনে করি বিশ্বসেরাকে মূল্য দেওয়া উচিত। মেসির প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে, কারণ সে প্রতি বছর ৭০ থেকে ৮০ ম্যাচ খেলে। তারপরও সে জাতীয় দলের জন্য খেলতে আসে।’

মেসির আফসোস অন্য কারণেও হওয়ার কথা, চিলির হলে যে তার নামের পাশে দুটি কোপা আমেরিকা থাকত! সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান