মেসির শাস্তিতে আমার কোনও হাত নেই: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ১৭:১৫আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৭:১৫

মেসির শাস্তিতে আমার কোনও হাত নেই: ম্যারাডোনা লিওনেল মেসির শাস্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। ফুটবল অনুরাগীদের রোষানলে পুড়ছে ফিফা, বাদ পড়েননি ডিয়েগো ম্যারাডোনাও! মনে প্রশ্ন আসতে পারে- মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে সাবেক অধিনায়কের বিরুদ্ধে ক্ষোভের সম্পর্ক কোথায়?

বর্তমানে ফিফার একজন দূত হিসেবে কাজ করছেন ম্যারাডোনা। অনেকের অভিযোগ মেসিকে নিষিদ্ধ করার পেছনে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রলুব্ধ করেছে ফিফাকে। মানুষের এমন ধ্যান ধারণার পর চুপ করে বসে থাকেননি সাবেক কোচ ও অধিনায়ক।

মেসির এ শাস্তিকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে নিজের দিকে ছুটে আসা অভিযোগের তীরগুলোকে সরিয়ে দিলেন ম্যারাডোনা। লা ওরাল দেপোর্তিভাকে তিনি বলেছেন, ‘আমি কষ্ট পেয়েছি যখন শুনেছি যে মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞায় আমার হাত আছে। ঈশ্বরের দিব্যি কেটে বলছি আমি কিছুই জানতাম না। আমি তদন্ত করেছিলাম এবং  মেসির এ শাস্তি কনমেবলে অনুমোদন পেয়েছে।’

সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের এমন শাস্তিকে অন্যায় মনে করেন ম্যারাডোনা, ‘মেসির শাস্তিটা বাড়াবাড়ি। আমেরিকান ফুটবলে খেলোয়াড়রা তাদের মুখের সামনে হাত দিয়ে কথা বলে। আর মেসি ও লাইন্সম্যানের মধ্যে যা ঘটেছে সেটা দেখা গেছে। আমি ইনফান্তিনোর (ফিফা প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলব, কারণ এটা ভয়ঙ্কর।’

বলিভিয়ার ম্যাচে মেসি না থাকার প্রভাব পড়েছিল বলছেন ম্যারাডোনা, ‘বলিভিয়ার বিপক্ষে মেসির অনুপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। অনেকটা ক্রিস্তিয়ানোকে (রোনালদো) ছাড়া পর্তুগালের মতো।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী