প্রথম লেগেই রিয়ালের সর্বনাশ করতে চান ভিদাল

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ১৮:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৯:৫৭

আরতুরো ভিদাল চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দুই লেগে আর্সেনালকে বাস্তবেই উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এখন তারা কোয়ার্টার ফাইনালে, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ওই ম্যাচে আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত জয়ের পুনরাবৃত্তি চান জার্মান চ্যাম্পিয়নদের তারকা আরতুরো ভিদাল।

আর্সেনালকে দুই লেগেই ৫-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করেছে বুন্দেসলিগা জায়ান্টরা, অর্থাৎ অগ্রগামিতা ১০-২ গোলের। অন্যদিকে নাপোলির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতেছে রিয়াল। পারফরম্যান্সের বিচারে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে বায়ার্ন। কিন্তু সমীহ না করলেই যে নয়।

আর্সেনালের চেয়ে যে জিনেদিন জিদানের শিষ্যরা অনেক বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দেব সেটা স্বীকার করলেন ভিদাল। কিন্তু তার প্রত্যাশা কোয়ার্টার ফাইনালের নিয়ন্ত্রণ তারাই নেবে আগে। এএসকে চিলির তারকা বলেছেন, ‘রিয়ালকে মোকাবিলার আগে হফেনহেইম ও বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খুব শক্তিশালী ম্যাচ আমাদের খেলতে হবে। এ ম্যাচগুলো রিয়ালকে মোকাবিলায় আমাদের শতভাগ প্রস্তুত রাখবে। প্রথম লেগেই আমরা সেমিফাইনালে পা দিয়ে রাখতে পারব আশা করি।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম