মেসি-নেইমারদের সামনে কামেনির ‘দেয়াল’

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:১৫

সুয়ারেস, নেইমার ও মেসি প্রতিপক্ষ যখন মালাগা, তখন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা খানিকটা অস্বস্তিতে ভুগতে পারেন। কারণ তাদের থামানোর দক্ষতা দেখিয়ে এরই মধ্যে খ্যাতি অর্জন করেছেন গোলরক্ষক কার্লোস কামেনি। তাই শনিবার রাতে লা লিগায় মালাগার বিপক্ষে লিওনেল মেসি, লুই সুয়ারেস আর নেইমারের সামনে গোল করার বাড়তি চ্যালেঞ্জ।

গত কয়েক বছরে লুই এনরিকের বার্সার জন্য অনেক সমস্যা তৈরি করেছে মালাগা। বিশেষ করে গোলরক্ষক কামেনি বার্সেলোনার বিশ্ববিখ্যাত আক্রমণভাগের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বহুবার এ ক্যামেরুনিয়ান গোলরক্ষক কাতালান জায়ান্টদের লক্ষ্যভেদের প্রচেষ্টায় দুর্গ গড়ে তুলেছেন। বার্সার বিপক্ষে রীতিমতো দেয়াল তুলে দাঁড়িয়েছেন কামেনি। পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে সে কথা।

এনরিকের অধীনে মালাগার বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। বিস্ময়কর হলেও সত্যি, এই পাঁচ ম্যাচে মাত্র তিন গোল করেছে বার্সা। আরও বিস্ময়কর ব্যাপার, এই তিন গোলের মাত্র একটি এসেছে ‘এমএসএন’ নামে খ্যাত মেসি-সুয়ারেস-নেইমারের কাছ থেকে। গোলটি করেছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা মেসি।

অবশ্য এবারের লা লিগায় যথারীতি দুর্দান্ত পারফরম্যান্স মেসি-সুয়ারেস-নেইমারের। এরই মধ্যে ‘এমএসএন’ এর গোলসংখ্যা ৬০টি। যদিও লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে থেকে আপাতত দ্বিতীয় স্থানে আছে বার্সা।

কার্লোস কামেনি অন্যদিকে ঘরের মাঠ রোসালেদায় লা লিগার সর্বশেষ তিন ম্যাচই হেরেছে মালাগা। তবে তাদের অনুপ্রাণিত করতে পারে বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচটি। ন্যু ক্যাম্পে দু’দলের সর্বশেষ লড়াইয়ের ফল ছিল গোলশূন্য।

এ সপ্তাহে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বার্সেলোনার। আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে খেলবে তারা। তবে এনরিকের ভাবনায় শুধুই ‘মিশন-মালাগা’। এ বিষয়ে বার্সেলোনা কোচের বক্তব্য,  ‘আমাদের মনোযোগ এখন শুধু মালাগা ম্যাচের দিকে। তাদের হালকা করে দেখার অবকাশ নেই।’

নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে জেরার্দ পিকে ও ইভান রাকিতিচকে পাচ্ছে না বার্সা। এছাড়া তুরিন সফরের জন্য হাভিয়ের মাসচেরানো আর আন্দ্রেস ইনিয়েস্তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

অবশ্য একটা সুবিধা পাচ্ছে বার্সেলোনা। মালাগার বিপক্ষে মাঠে নামার আগেই তারা জানতে পারবে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল। মাদ্রিদ-ডার্বিতে রিয়াল জয় না পেলে লিগের শীর্ষে ওঠার সুযোগ থাকবে কাতালান জায়ান্টদের সামনে। তবে সেজন্য জিততে হবে তাদের, ভাঙতে হবে কামেনি-দেয়াল। আজ রাত পৌনে একটায় মুখোমুখি হবে দুই দল, সরাসরি সম্প্রচার করবে টেন ওয়ান ও সনি সিক্স। সূত্র- মার্কা

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম