আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা নিয়ে সংশয়ে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৩:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:১৭

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা নিয়ে সংশয়ে ম্যারাডোনা চার ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে নড়বড়ে অবস্থাতেই রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এমন অবস্থায় ২০১৮ বিশ্বকাপকে দূর দিগন্তের ভাবনা হিসেবে দেখছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ডিয়েগো ম্যারাডোনা, ‘আমাদের একেবারে লেজে গোবরে অবস্থা। মেসি ছাড়া বাছাই পর্ব পার হওয়াটা সংশয়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।’

ম্যাচ অফিসিয়ালকে অপমান করায় চার ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মেসি। ইতোমধ্যেই নিষেধাজ্ঞার প্রথম ম্যাচটি ছিল বলিভিয়ার বিপক্ষে। ওই ম্যাচে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।’

একই সঙ্গে কোচ নিয়েও বিপদে রয়েছে আর্জেন্টিনা। বাউসার বদলি কাউকে ভার দেওয়া হবে দ্রুতই।  এই অবস্থায় বাছাইয়ের আরও চার ম্যাচ বাকি। খেলতে হবে উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে। বর্তমানে আর্জেন্টিনা রয়েছে পঞ্চম স্থানে। যেখানে ১৪ ম্যাচে তাদের জয় মাত্র ৬টিতে!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান