বায়ার্নকে হারিয়ে কাপ ফাইনালে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ১১:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১১:১৮

গোলের পর ডর্টমুন্ড খেলোয়াড়দের উল্লাস পিছিয়ে পড়ার পর রোমাঞ্চ ছড়ানো পাঁচ মিনিটে ২ গোল করে জার্মান কাপ চ্যাম্পিয়নদের চমকে দিল বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে জিতে বুধবার রেকর্ড চতুর্থবার কাপ ফাইনালে উঠেছে তারা।

উসমান দেমবেলে একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার নৈপুণ্যে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল পায় ডর্টমুন্ড। অথচ ১৯ মিনিটে মার্কো রিউসের গোলে এগিয়ে যাওয়ার পর ২-১ গোলে পিছিয়ে পড়েছিল তারা।

জার্মান ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন ও ডর্টমুন্ড কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। আক্রমণেই ছিল তাদের বেশি মনোযোগ। যার ফলে গোল পাল্টা গোলে শেষ হয়েছে ম্যাচ। আর গত বছরের কাপ ফাইনালে বায়ার্নের বিপক্ষে হারের শোধ তুলেছে ডর্টমুন্ড।

সব ধরনের প্রতিযোগিতায় এবারের মৌসুমে এখন পর্যন্ত গত ৫ ম্যাচে একটিও জিততে পারেনি বায়ার্ন। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে হেরে বিদায় নেওয়া দলটির এখন শেষ ভরসা লিগ শিরোপা।

তিনবারের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের ফাইনাল প্রতিপক্ষ এইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্ট, যারা গত মঙ্গলবার বরুশিয়া মনশেনগ্লাদবাখকে পেনাল্টিতে বিদায় করেছে। আগামী ২৮ মে বার্লিনে হবে ফাইনাল। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম