টানা পঞ্চমবার বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ১৩:৩৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৩:৪৯

টানা পঞ্চমবার বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন বুন্দেসলিগায় শনিবারই শিরোপা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। ভলফসবুর্গকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ২৭তমবারের মতো শিরোপা ঘরে তুললো জার্মান দৈত্যরা। একই সঙ্গে জার্মান লিগে প্রথমবার শিরোপা জেতার স্বাদ নিলেন কোচ কার্লো আনচেলত্তি। বায়ার্নের এই শিরোপা জয় বছরে টানা পঞ্চম।

অবশ্য এই ম্যাচের আগেই জয়ের সুবাস পেয়েছিল বায়ার্ন! দ্বিতীয় স্থানে থাকা লিপজিগ ও ইংগোলস্স্ট্যাডের গোলশূন্য ড্রতেই বোঝা যাচ্ছিল যে আর তিন পয়েন্টই লাগবে বায়ার্নের। সেই পয়েন্ট পেতে জোড়া গোল করেন লেভানদভস্কি। আর একটি করে গোল করেন দাভিদ আলাবা, আরিয়েন রবেন, টমাস মুলার ও জসুয়া কিমিচ। লিগে বায়ার্নের আরও তিন ম্যাচ খেলার বাকি।

অবশ্য দল শিরোপা জেতার সঙ্গে সঙ্গে আরেকটি কীর্তিও গড়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপিয়ান লিগে এ নিয়ে চারটি শিরোপা জেতার স্বাদ নিলেন তিনি। আর শীর্ষ ৫ লিগে এমনটি করার কীর্তি নেই আর কারও! আর পুরো মৌসুমে মাত্র দুই ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বায়ার্ন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান