রাশফোর্ডের গোলে ইউরোপা ফাইনালের কাছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৭, ১১:২৫আপডেট : ০৫ মে ২০১৭, ১১:২৫

রাশফোর্ডের (ডানে) গোল উদযাপন মার্কুস রাশফোর্ডের দর্শনীয় ফ্রিকিকে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ১-০ গোলের জয়টি তারা পেয়েছে সেল্তা ভিগোর মাঠে। ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ জিতে ফাইনালের পথে বেশ এগিয়ে গেল হোসে মরিনহোর শিষ্যরা।

প্রিমিয়ার লিগে শীর্ষ চারের বাইরে থাকলেও পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ম্যানইউর খেলার একমাত্র অবলম্বন এই ইউরোপা লিগ। টুর্নামেন্ট জয়ী দল পরের মৌসুমে শীর্ষ ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়।

দলের জয়ে সন্তুষ্ট হলেও আরও বেশি গোল চেয়েছিলেন হোসে মরিনহো। তবে ম্যানইউ কোচকে স্বস্তিতে রাখছে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল। আগামী বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে হবে ফিরতি লেগ।

ম্যাচে প্রথম পরীক্ষা দিতে হয়েছিল ম্যানইউকে। সেল্তার দানিয়েল ওয়াস শুরুতে তাদের গোলমুখে আক্রমণ চালান। তবে তার ওই চেষ্টা ব্যর্থ হয় বল গোলবারের পাশ দিয়ে চলে গেলে। অবশ্য প্রথমার্ধ নিয়ন্ত্রণ করেছে সফরকারীরা। সেল্তা গোলরক্ষক সের্হিয়ো আলভারেস শক্তিশালী প্রচেষ্টায় রুখে দেন রাশফোর্ড, হেনরিখ মিখিতারিয়ান ও হেসে লিনগার্দকে।

ম্যানইউ গোলরক্ষক সের্হিয়ো রোমেরো ঠেকিয়ে দেন পিওনে সিস্তোকে। দ্বিতীয়ার্ধে ম্যানইউকে পেছনে ফেলার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল সেল্তা। তবে রাশফোর্ড সব আলো কাড়লেন। ৬৭ মিনিটের ফ্রিকিকে তার ডান পায়ের শটে বল ঢুকে যায় সেল্তার জালে। কয়েকটি সুযোগ নষ্টের পর স্বস্তির গোল পায় ম্যানইউ।

দিনের অন্য সেমিফাইনালের প্রথম লেগে ফরাসি প্রতিপক্ষ লিঁওর বিপক্ষে ৪-১ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ডাচ দল আয়াক্স। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান