লাল কার্ড থেকে শিক্ষা নিতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৭, ২২:০৪আপডেট : ১০ মে ২০১৭, ২২:০৪

নেইমার মালাগার বিপক্ষে লাল কার্ড দেখে এল ক্লাসিকো খেলতে পারেননি নেইমার। আক্ষেপ থাকাই স্বাভাবিক। তবে ওই লাল কার্ড থেকে তার শিক্ষা নেওয়া দরকার মনে করেন বার্সেলোনার ফরোয়ার্ড।

দুটি হলুদ কার্ড দেখে ওইদিন মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। প্রথমবার মালাগা ফ্রিকিক নেওয়ার সময় জুতার ফিতা বাঁধছিলেন বলে সতর্ক করা হয় তাকে। বিরতির পর দিয়েগো লরেন্তেকে চ্যালেঞ্জ করে আরেকবার হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান। এজন্য স্বাভাবিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ হতেন নেইমার। কিন্তু মাঠ ছাড়ার সময় সহকারি রেফারিকে ব্যঙ্গ করে দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

ওই শাস্তি নিয়ে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমি নিজেই নিজের ক্ষতি করেছিলাম এবং যা ঘটেছে সেখান থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। আমি মনে করি দ্বিতীয় হলুদ কার্ড ঠিক ছিল, ওটা ফাউল ছিল। আমি বল নেওয়ার জন্য খুব কঠিন চ্যালেঞ্জ করেছিলাম।’

মাঠ ছাড়ার সময় কেন ওমন ব্যঙ্গাত্মক হাততালি দিয়েছিলেন সেটাও জানান নেইমার, ‘দ্বিতীয় হলুদ কার্ডের জন্য আমি প্রতিবাদ জানাইনি। প্রথম হলুদ কার্ডের জন্য ওটা করেছি। ওটা দেখানো উচিত ছিল না, খেলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কিন্তু আমি জানি আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম