স্বস্তি নিয়ে মাঠ ছাড়লো চেলসি

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৭, ১০:২৮আপডেট : ১৬ মে ২০১৭, ১১:৩১

স্বস্তি নিয়ে মাঠ ছাড়লো চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে আগেই শিরোপা নিশ্চিত হয়েছে চেলসির। যদিও বাকি রয়েছে আনুষ্ঠানিকতার। আর তার আগেই খর্বশক্তির ওয়াটফোর্ডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। তবে খর্বশক্তির হলেও চেলসিকে হারিয়ে দিতে বসেছিল ওয়াটফোর্ড! শেষ পর্যন্ত ফাব্রিগাসের গোলেই স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কন্তের শিষ্যরা।

ম্যাচটি ছিল জন টেরির জন্য বিশেষ কিছুই। কারণ এই মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন দুই দশক ধরে মাঠ মাতানো এই তারকা। আর সেই তারকাই সেপ্টেম্বরের পর শুরুর একাদশে খেলতে নেমে শততম গোলের দেখা পান ২২ মিনিটে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই উদযাপন। দুই মিনিট পর ওয়াটফোর্ডকে সমতায় ফেরান কাপু। ৩৬ মিনিটে আবার ব্যবধান বাড়ায় চেলসি। গোল করেন আসপিলি কুয়েতা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোর লাইন ৩-১ করেন বাতসুয়াই। এর দুই মিনিট পর আবার ওয়াটফোর্ডের ব্যবধান কমান জানমাত। ৭৪ মিনিটে একেবারে সমতাতেই চলে আসে ওয়াটফোর্ড। ওকাকার গোলে ৩-৩ স্কোর দাঁড়ায়।

হতাশায় ডুবতে থাকা সেই দলটির জয় নিশ্চিত করেন ফাব্রিগাস। ৮৮ মিনিটে ডি বক্স থেকে জোরালো শটে জালে বল জড়ান তিনি।

৩৭ ম্যাচে চেলসির সংগ্রহ ৯০। ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের