বিদায় বললেন আর্জেন্টিনার দেমিচেলিস

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৭, ১৭:২০আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:২৬

আর্জেন্টিনার জার্সিতে দেমিচেলিস পেশাদারি ক্যারিয়ারের শুরু তার রিভার প্লেট দিয়ে। এরপর বায়ার্ন মিউনিখ, মালাগা, অ্যাতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি হয়ে আবার যোগ দেন মালাগায়। স্প্যানিশ এই ক্লাবেই ফুটবলকে বিদায় জানালেন মার্তিন দেমিচেলিস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে রবিবার একাদশে সুযোগ পেলে পেশাদারি ফুটবলে ওটাই হবে আর্জেন্টাইন ডিফেন্ডারের শেষ ম্যাচ। সোমবার ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই আর্জেন্টাইন।

‘দূর্ভাগ্যজনক হলেও এই দিনটি সবার জীবনেই আসে। নিজের প্রতি যেমন সৎ থেকেছি সবসময়, তেমনি দল, কোচ ও পেশার জন্য নিজের সবটা উজাড় করে দিয়েছি। যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ফুটবল থেকে বিদায় নেওয়ার’-পেশাদারি ফুটবল থেকে এভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন দেমিচেলিস। বয়স পেরিয়ে গেছে ৩৬। সময়ের স্রোতে শারীরিক শক্তিও নেই তার আগের মতো। অনেক দিন থেকেই বিষয়টা বুঝতে পারছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার, তাই সঠিক সময়ে দিয়ে দিলেন বিদায়ের ঘোষণা। অবসরের ঘোষণা দেওয়ার সময় কোনও কিছু গোপন রাখলেন না দেমিচেলিস, ‘শেষের সময়টা এসে গেছে। বুঝতে পারছিলাম আমার পায়ের শক্তি কমে এসেছে, মাঠে নিজের মনোযোগটাও রাখতে পারছিলাম না ঠিকঠাক।’

রিভার প্লেটের যুবদল পেরিয়ে ২০০০ সালে অভিষেক হয় তার মূল দলে। জন্মভূমির ক্লাবের প্রতি তার অসম্ভব টান। চেয়েছিলেন ওখানেই অবসর নেওয়ার। যদিও ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কাটানো মালাগায় শেষটা করতে পেরে আনন্দিত এক সময় ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করা দেমিচেলিস, ‘দুটো দলে অবসর নেওয়ার স্বপ্ন ছিল আমার। একটি হলো রিভার প্লেট, অন্যটি মালাগা। এখানে (মালগায়) অবসর নিতে পারায় আমার পেশাদারি জীবনের শেষ স্বপ্নটাও পূর্ণ হলো।’

জাতীয় দল আর্জেন্টিনায় দেমিচেলিসের অভিষেক হয় ২০০৫ সালে। গত বছর আলবিসেলেস্তেদের জার্সিতে শেষ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ১১ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৫১ ম্যাচ, যেখানে লক্ষ্যভেদ করেছেন দুইবার। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম