ব্রাজিলের পর ২০১৮ সালের বিশ্বকাপে ইরান

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ১৯:৩১আপডেট : ১৩ জুন ২০১৭, ১৯:৩৫

বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পর ইরান ফুটবল দলের উল্লাস সবার আগে ২০১৮ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটল ইরান। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের বাধা পেরিয়ে ফুটবল মহাযজ্ঞের মূল পর্ব নিশ্চিত করে তারা উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে।

তেহরানের ম্যাচে ইরান জয় পায় সর্দার আজমউন ও মেহদি তারেমির লক্ষ্যভেদে। ম্যাচের ২৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আজমউন, আর শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে তামেরি জাল খুঁজে পেলে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আনন্দে মাতে ইরান। গত বিশ্বকাপেও মূল পর্বেও সুযোগ পেয়েছিল তারা। যদিও গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল এশিয়ার দলটির।

তাদের আগে ২০১৮ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উড়তে থাকা সেলেসাওরা ৪ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে বিশ্বকাপ। এই অঞ্চল থেকে সরাসরি জায়গা পাবে চার দল। ব্রাজিল ওঠে যাওয়ার বাকি আছে তিনটি জায়গা। পঞ্চম দলও সঙ্গী হতে পারে, তবে সে জন্য তাদের পেরোতে হবে প্লে অফের বাধা। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম