কনফেডারেশনস কাপে ব্রাজিল না থাকায় তিতের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৭, ১৪:০৫আপডেট : ২৯ জুন ২০১৭, ১৪:০৭

তিতে তিতের অধীনে উড়ছে ব্রাজিল। টানা ১০ ম্যাচ জিতে সবার আগে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে রাশিয়া বিশ্বকাপে ফেভারিট হয়ে ২০১৮ সালে খেলবে তারা। কিন্তু রাশিয়ায় চলমান বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতা কনফেডারেশনস কাপে খেলতে পারলে প্রস্তুতিটা পরিপূর্ণ হতো মনে করেন ব্রাজিলের কোচ।

তিতে বলেছেন, কনফেডারেশনস কাপে ব্রাজিল খেলতে পারলে তিনি ও তার খেলোয়াড়রা বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারত। বুধবার চিলির কাছে পর্তুগালের সেমিফাইনাল হারের ম্যাচ দেখার আগে এ বক্তব্য দেন ব্রাজিলের কোচ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে রাশিয়ায় গেছেন তিনি। আগামী বছরের বিশ্বকাপে ব্রাজিলের বেস ক্যাম্পও পরিদর্শন করবেন তিতে।

ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের স্বাগতিকদের নিয়ে আয়োজিত কনফেডারেশনস কাপে এবার জায়গা হয়নি আগের পাঁচ আসরে চারবার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল। তিতে বলেছেন তার এ আক্ষেপের কথা, ‘এ প্রতিযোগিতায় আমাদের খেলা হোক সেটা চেয়েছিলাম। কারণ দলের সঙ্গে কাজ করার আরও বেশি সময় পেতাম, বৈরীভাব সম্পর্কে জানতে পারতাম এবং আমরা কোন ধরনের ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি সেটা বুঝতে পারতাম।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস