কাতারেও প্রস্তুতি ম্যাচ হারল বাংলাদেশের তরুণরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ১১:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১১:১৯

কাতারেও প্রস্তুতি ম্যাচ হারল বাংলাদেশের তরুণরা এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই খেলতে ফিলিস্তিনের মাটিতে পা রাখার আগে আত্মবিশ্বাসের রসদ সঙ্গে নিতে পারল না বাংলাদেশ। এন্ড্রু ওর্ডের তরুণ দলটি শেষ প্রস্তুতি ম্যাচও হেরেছে। বৃহস্পতিবার কাতারের বয়সভিত্তিক দলের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।

এএফসির বাছাইয়ে ‘ই’ গ্রুপে শক্তিশালী তাজিকিস্তান, জর্ডান ও স্বাগতিক ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। এর আগে দুই দিনের ব্যবধানে দুই হারে আত্মবিশ্বাসে পিছিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

স্বাগতিক কাতারের বিপক্ষে আক্রমণ ও রক্ষণে সমানতালে পিছিয়ে ছিল ওর্ডের শিষ্যরা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় কাতার। দ্বিতীয়ার্ধে যোগ করে তৃতীয়টি। বাংলাদেশের জালে তারা বল জড়িয়েছে ১৪, ৩৯ ও ৬৩ মিনিটে।

এর আগে গত মঙ্গলবার স্বাগতিক নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরে কাতারের উদ্দেশে বিমান ধরে বাংলাদেশ। দুই প্রস্তুতি ম্যাচের হারের ভুলগুলো শোধরাতে কাতারে আরও তিনদিন ক্যাম্প করবে তারা।

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের