মেসির বিয়েতে উপহার মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো!

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ০৯:১৮আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১০:০০

মেসির বিয়েতে উপহার মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো! গত ৩০ জুন হয়েছিল ‘শতাব্দীর সেরা বিয়ে’। পাত্র লিওনেল মেসি, পাত্রী আন্তোনেয়া রোকুজ্জো। রোসারিওতে জমকালো ওই বিয়েতে বসেছিল ফুটবল তারকাদের মেলা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার বিমান ধরেছিলেন ফুটবলের বড় বড় তারকা। আর এ বিয়েতে একটি ব্যতিক্রমী বিষয় ছিল- মেসি অতিথিদের কাছে কেনা উপহারের বদলে নগদ অর্থ চেয়েছিলেন, যেটা চলে যাওয়ার কথা শিশুদের জন্য গড়া তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য লিও মেসি ফাউন্ডেশন’এ। কিন্তু তহবিলে যে পরিমাণ ইউরো জমা হয়েছে সেটা ধাক্কা খাওয়ার মতো।

‘অন্য গ্রহের’ ফুটবলারের বিয়েতে হাজির হয়েছিলেন বন্ধু ও পরিবারের ২৫০ জনেরও বেশি সদস্য। তাদের সবাই তারকা ফুটবলার, সেলিব্রেটি ও লাখপতি। মেসির দাতব্য প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠার কথা। ভক্তদের ধারণা তেমনটাই। কিন্তু মার্কা দিয়েছে অপ্রত্যাশিত খবর। সব মিলিয়ে মেসি তার বিয়েতে পেয়েছেন মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো! ২৬০ জন অতিথির উপহার ১০ হাজার ইউরোও ছাড়ায়নি।

অথচ শোনা গেছে তার বন্ধু ও সতীর্থ জেরার্দ পিকে বিয়ের রাতে ক্যাসিনোতে ১১ হাজার ইউরো খরচ করেছেন।

এ খবর ফাঁস হওয়ার পর বিতর্কিত আর্জেন্টাইন টিভি উপস্থাপক আলেহান্দ্রো ফ্যান্তিনো তার ‘ফ্যান্তিনো ৯১০’ অনুষ্ঠানে বলেছেন, ধনীরা একেবারে ‘হীনচেতা’। তিনি বলেছেন, ‘বাচ্চাদের জন্য তারা আরও একটু বেশি দিতে পারত।’ মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম