রুনির রেকর্ড ভাঙতে মেসি-রোনালদোকে দরকার!

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ১৩:৫২আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৪:০৮

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে রুনি ও রোনালদো মৌসুমের পর মৌসুম ধরে গোল বন্যায় প্রতিপক্ষদের ভাসিয়ে সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে বসেছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার জার্সিতে শাসন করছেন ইউরোপের ক্লাব ফুটবল, অন্যজন রিয়াল মাদ্রিদের জার্সিতে। গোল করার অসম্ভব ক্ষমতা থাকা এই দুজনই কেবল পারবেন ওয়েইন রুনির রেকর্ড ভাঙতে! অন্য কেউ নয়, খোদ রুনিই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলের যে রেকর্ডটা তিনি গড়ে এসেছেন, সেটা ভাঙা সম্ভব কেবল মেসি ও রোনালদোর পক্ষে।

২০০৪ সালে এভারটন ছেড়ে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রুনি। দীর্ঘ ১৩ বছর প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটিতে কাটিয়েছে দারুণ সব মুহূর্ত। হয়েছেন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও। এবারের গ্রীষ্মের দলবদলে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে আবার এভারটনে যাওয়ার মাঝে ম্যানইউয়ের জার্সিতে ইংলিশ তারকা করেছেন ২৫৩ গোল, যেটা দ্বিতীয় স্থানে থাকা ববি চার্লটনের গোলের চেয়ে চারটি বেশি।

বর্তমান ফুটবলের যে ধারা চলছে, তাতে একজন খেলোয়াড় নির্দিষ্ট কোনও ক্লাবে খুব বেশি দিন থাকেন না। লম্বা সময় না থাকার কারণে ওই ক্লাবের হয়ে গোলের সংখ্যাও হয় না খুব বেশি। রুনি এই কারণেই নিজের গোলের রেকর্ডটাকে ‘নিরাপদ’ মনে করছেন। তাহলে কি ম্যানইউয়ে গড়া তার গোলের রেকর্ডটা ভাঙা সম্ভব নয়, সাংবাদিকদের এই প্রশ্নে রুনির সহজ স্বীকারক্তি, ‘কেউ আসলে বলতে পারবে না। তবে যদি তারা (ম্যানইউ) মেসি কিংবা রোনালদোর মতো খেলোয়াড়কে পায়, তাহলে সম্ভবত ভেঙে যাবে।’

রোনালদোর পক্ষেই বাজিটা ধরা যায় বেশি করে। ম্যানইউয়ের জার্সিতে খেলে আসায় ইংলিশ ক্লাবটির হয়ে তার গোল সংখ্যা ১১৮। তাছাড়া দিন কয়েক আগে ইংল্যান্ডে ফেরার ইচ্ছার কথাও শুনিয়েছেন পর্তুগিজ তারকা। তাই নিজের গোলের রেকর্ড নিয়ে খুব একটা নির্ভার থাকার সুযোগ পাচ্ছেন না রুনি! গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান