পিএসজিতে খেলার ছাড়পত্র পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ১৬:৩৬আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৬:৩৭

পিএসজিতে খেলার ছাড়পত্র পেলেন নেইমার বাই আউট ক্লজের পুরোটা ব্যাংকে না পাওয়ায় নেইমারের আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট এতদিন প্যারিস সেন্ত জার্মেইতে পাঠায়নি বার্সেলোনা। এজন্য ফরাসি ক্লাবে ব্রাজিলিয়ানের অভিষেক ঝুলে ছিল। এমিয়েঁর পর গুইনগাম্পের বিপক্ষে লিগ ওয়ানের টানা দুই ম্যাচে তার খেলা ছিল শঙ্কায়। অবশেষে এ ঝামেলা মিটে গেছে। নতুন ক্লাবের জার্সি প্রথমবার পরতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

গোল জানিয়েছে, বার্সেলোনা তাদের বাই আউট ক্লজের পুরো অর্থ বুঝে পেয়েছে। পিএসজির কাছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট তারা পাঠিয়ে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে। শনিবার মধ্যরাতের মধ্যে সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

এর পরই পিএসজিতে নেইমারের নিবন্ধন চূড়ান্ত হবে। আগামী রবিবার গুইনগাম্পের বিপক্ষে অভিষেক হতে আর কোনও বাধা থাকবে না তার।

২২২ মিলিয়ন ইউরোতে গত সপ্তাহে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। শুক্রবার মিডিয়ার সামনে অনুশীলন করেছেন তিনি। এবার পিএসজির জার্সিতে তাকে মাঠে দেখার অপেক্ষা। গোল

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম