শীর্ষে চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ২২:৪২আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২২:৫৯

গোলের পর উদযাপন করছে চট্টগ্রাম আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগে শতভাগ সফলতা ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের শিকার হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। চট্টগ্রামের দলটি টানা চতুর্থ ম্যাচ জিতেছে ৩-১ গোলে। ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে গতবারের রানার্সআপরা। আর দ্বিতীয় হারের স্বাদ পেয়ে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে শেখ রাসেল।

১১ মিনিটে আফিজ ওলাওলে ওলাডিপোর গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। জাহিদ হোসেনের কর্নার থেকে সহজে লক্ষ্যভেদ করেন তিনি। শেখ রাসেলের ২৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয়, দাউদা সিসের ফ্রিকিক গোলপোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায়। রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমানকে ৪০ মিনিটে পেছনে ফেললেও ডিফেন্ডারদের বাধায় ব্যবধান দ্বিগুণ করতে পারেননি জাহিদ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।

পিছিয়ে থাকা শেখ রাসেল ৫২ মিনিটে সমতায় ফেরে। উডোকা অ্যালিসনের আত্মঘাতী গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল চট্টগ্রাম আবাহনী। তবে তারা আবার এগিয়ে যায় ৭২ মিনিটের গোলে। মনসুর আমিনের ক্রসে লক্ষ্যভেদী হেড করেন ওলাডিপো। নাইজেরিয়ান ফরোয়ার্ডের এটি লিগে তৃতীয় গোল। ৮১ মিনিটে গোলে তৌহিদুল আলম সবুজ দলের চতুর্থ জয় সুনিশ্চিত করেন। একই সঙ্গে লিগে চার গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনেও বসেন চট্টগ্রাম আবাহনীর এ খেলোয়াড়।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি