নেইমারের কাছে বার্সার ৯ মিলিয়ন ইউরো দাবি

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৭, ২১:৩৪আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২১:৩৬

নেইমার বার্সেলোনা থেকে প্যারিস সেন্ত জার্মেইতে পা রেখেই আলো ছড়াচ্ছেন নেইমার। কিন্তু তার এ রেকর্ড দলবদল নিয়ে নাটকের শেষ হয়নি। ন্যু ক্যাম্পে সর্বশেষ চুক্তি ভাঙায় নেইমারের কাছ থেকে প্রায় ৯ মিলিয়ন ইউরো দাবি করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বার্সেলোনা।

গত অক্টোবরে বার্সেলোনার সঙ্গে নেইমারের ব্যয়বহুল চুক্তি হয়েছিল। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকতে রাজি হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্লাবের প্রতি এ আনুগত্যের কারণে ওই সময় সাড়ে ৮ মিলিয়ন ইউরো বোনাস পেয়েছিলেন তিনি।

কিন্তু কয়েক মাস পর হুট করে নেইমার ২২২ মিলিয়ন ইউরো বাই আউট ক্লসে চলে গেলেন ফরাসি ক্লাবে। বার্সেলোনার মতে, এটি চুক্তি ভঙ্গ এবং পিএসজিতে যাওয়া মানেই ওই বোনাসও অর্থহীন হয়ে পড়েছে। তাই তারা অফিসিয়াল উপায়ে সেটা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছে।

কর্তৃপক্ষ যদি বার্সেলোনার পক্ষে রায় দেয় তবে ১০ শতাংশ ক্ষতিপূরণসহ ৯.৩৫ মিলিয়ন ইউরো দিতে হবে নেইমারকে। স্প্যানিশ ক্লাব জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকাকে এ অর্থ ব্যক্তিগতভাবে ফেরত দিতে হবে। নয়তো ফান্ড পূরণে পিএসজিকে এর দায়ভার নিতে হবে। মার্কা, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম