গোল উৎসব করে বিশ্বকাপের আরও কাছে স্পেন

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৮

স্পেনের গোল উৎসবে জোড়া গোল করেছেন মোরাতা বিশ্বকাপ থেকে আর চার পয়েন্ট দূরে স্পেন। গ্রুপের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইতালির চেয়ে গোলব্যবধানে এগিয়ে থাকায় একটি জয়ও যথেষ্ট তাদের জন্য। মঙ্গলবার লিচটেনস্টেইনকে ৮-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে। ‘জি’ গ্রুপে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

হুলেন লোপেতেগুইর দলের চেয়ে ৩ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে ইতালি। আগের সপ্তাহে স্প্যানিশদের কাছে সান্তিয়াগো বার্নাব্যুতে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আজ্জুরিরা। সিরো ইমোবিলের গোলেল ইসরায়েলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইতালি। তাদের অর্জন ১৯ পয়েন্ট। অন্তত দ্বিতীয় স্থান তাদের নিশ্চিত।

লিচটেনস্টেইনের মাঠে স্পেনের গোল উৎসবের শুরু ৩ মিনিটে। সের্হিয়ো রামোস করেন প্রথম গোল। ১৫ ও ১৬ মিনিটে আলভারো মোরাতা ও ইস্কোর গোলে স্পেনের স্কোর হয় ৩-০। প্রথমার্ধের চতুর্থ গোলটি করেন দাভিদ সিলভা ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে ইয়াগো আসপাসের জোড়া গোলে বিধ্বস্ত স্বাগতিকরা। মাঝে মোরাতা করেন নিজের দ্বিতীয় গোল। ৮৯ মিনিটে ম্যাক্সিমিলিয়ান গোপেলের আত্মঘাতী গোলে ৮-০ ব্যবধানে বিশাল জয় পায় স্পেন।

গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়া ১-১ গোলে ড্র করেছে মেসিডোনিয়ার সঙ্গে।

‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে আর একটি জয় দরকার সার্বিয়ার। রোমার ডিফেন্ডার আলেক্সান্দার কোলারোভের গোলে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে তারা হারায় ১-০ গোলে। দুই ম্যাচ হাতে রেখে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

তাদের সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে টিকে আছে ওয়েলস। ১৯৫৮ সালের পর প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা মলদোভাকে ২-০ গোলে হারিয়ে। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। তিন নম্বরে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান এক পয়েন্টের। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ১-১ গোলে ড্র করেছে জর্জিয়ার সঙ্গে।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘আই’ গ্রুপে। জিলফি সিগুর্দসনের জোড়া গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। তুরস্কের বিপক্ষে ১-০ গোলে হারা শীর্ষ দল ক্রোয়েশিয়ার সমান ১৬ পয়েন্ট তাদের। তুরস্ক ও ইউক্রেন সমান ১৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে। ফিনল্যান্ড ১-০ গোলে হারায় কসোভোকে, দুই দল আগেই বাদ পড়ে গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী