কাভানিকে বিক্রি করে সানচেসকে কেনার পরিকল্পনা পিএসজির

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৭

আলেক্সিস সানচেস ও এদিনসন কাভানি প্রসঙ্গটা এসে যেতেই পারে। নেইমার-এদিনসন কাভানির বিতর্ক তো আর কম আলোড়ন তৈরি করেনি  গোটা ফুটবল বিশ্বে। কাভানিকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন যখন ফরাসি মিডিয়ায় শোনা যাচ্ছে, তখন দুয়ে দুয়ে চার মেলাতেই পারেন অনেকে। যদিও উরুগুইয়ান স্ট্রাইকারের বিক্রি করার পরিকল্পনাটা অন্য কারণে। উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) ঠিক রাখতে খেলোয়াড় বিক্রি করতে হচ্ছে প্যারিস সেন্ত জার্মেইকে। ফরাসি ক্রীড়া দৈনিক ‘লা পারিসেন’ একই সঙ্গে জানিয়েছে, কাভানির জায়গা পূরণে আলেক্সিস সানচেসকে কেনার পরিকল্পনা পিএসজির।

দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি। মোনাকো থেকে এক বছরের জন্য ধারে কাইলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়েছে কেনার শর্ত রেখে। যাতে গত গ্রীষ্মের দলবদলে মোটা অঙ্কের টাকা খরচ হয় পিএসজির। এ জন্য ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তদন্ত করছে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে। ফরাসি ক্রীড়া দৈনিক ‘লা পারিসেন’-এর খবর, এফএফপি ঠিক রাখতে কাভানিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে প্যারিসের ক্লাবটি। উরুগুইয়ান স্ট্রাইকারের জন্য ৮০ মিলিয়ন ইউরোর যে প্রস্তাব তারা পেয়েছে, তাতে সন্তুষ্ট।

কাভানিকে বিক্রি করে দিলে এফএফপির শর্ত পূরণ হয়ে যাবে বলে মনে করছে পিএসজি। উরুগুইয়ান তারকা চলে গেলে তার জায়গা পূরণে উনাই এমেরির দল আনতে চায় সানচেসকে। আর্সেনালের এই উইঙ্গারের ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। তাই সামনের মৌসুমে তাকে কোনও ফি ছাড়াই আনতে পারবে তারা।

পিএসজি অবশ্য এবারের গ্রীষ্মের দলবদলেই আনার চেষ্টা করেছিল সানচেসকে। দলবদলে ঠিক কত টাকা প্রস্তাব করেছিল আর্সেনালকে, সেটা অবশ্য জানা যায়নি। আগ্রহটা এখনও আছে পিএসজির। তবে চিলিয়ান উইঙ্গারকে পেতে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই করতে হবে তাদের। ইংলিশ ক্লাবটিও নাকি চায় সানচেসকে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী