রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ সমীকরণ

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৭, ২২:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২২:০৫

পর্তুগালের অনুশীলনে রোনালদো স্বাগতিক হওয়ায় ইউরোপ থেকে রাশিয়ার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে অনেক আগেই। তাদের সঙ্গে যোগ দেবে আরও ১৩ দল। এরই মধ্যে বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইংল্যান্ড ও পোল্যান্ড গ্রুপের শীর্ষ দল হয়ে রাশিয়ায় যাওয়ার টিকিট কেটে রেখেছে। গ্রুপের সেরা হয়ে আরও চার দল বিশ্বকাপ নিশ্চিতের অপেক্ষায়, যেটা জানা যাবে সোমবার ও মঙ্গলবারের খেলায়। ফেভারিট হিসেবে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগালের সপ্তমবার সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ভালোই আছে।

সরাসরি যদি নাও যেতে পারে, তাহলেও বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকবে ক্রিস্তিয়ানো রোনালদোদের। প্লে অফ নিশ্চিত করায় সেরা ৮ রানার্স আপের এক দল হয়ে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে তাদের। ৯ গ্রুপের সেরা ৮ রানার্স আপ একে অন্যের মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে। শেষ চার দল নিশ্চিত হবে এই পর্বের দুই লেগের লড়াই শেষে।

মঙ্গলবার ৯ ম্যাচ হবে ‘এ’, ‘বি’ ও ‘এইচ’ গ্রুপের দলগুলোর মধ্যে। এই তিন গ্রুপের মধ্যে বেলজিয়াম সেরা হয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে। সরাসরি বিশ্বকাপের অপেক্ষায় ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড ও পর্তুগাল।

১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষায়। মঙ্গলবার তারা স্বাগত জানাবে বেলারুশকে। ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা ফরাসিরা জিতলেই সরাসরি বিশ্বকাপে। ড্র কিংবা হারলেও তারা নিশ্চিত করবে রাশিয়া যাত্রা, সেজন্য নেদারল্যান্ডসকে জিততে হবে সুইডেনের বিপক্ষে। তবে ফল যা-ই হোক না কেন, প্লে অফ নিশ্চিত ফ্রান্সের।

এই গ্রুপে খাদের কিনারায় আছে নেদারল্যান্ডস। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা সুইডেনের বিপক্ষে তারা খেলবে। বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে ৭ গোলের ব্যবধানে ম্যাচটি জিততে হবে ডাচদের। সুইডেন সরাসরি বিশ্বকাপ খেলতে পারে, এজন্য ডাচদের বিপক্ষে জিততে হবে এবং ফ্রান্সকে হারাতে হবে পয়েন্ট। ড্র করলেও সুইডিশরা পাবে রাশিয়ার টিকিট, সেক্ষেত্রে হারতে হবে ফ্রান্সকে।

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলে জার্মানির মতো পয়েন্ট না হারানো একমাত্র দল সুইজারল্যান্ড। ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গে বিশ্বকাপ খেলার সম্ভাবনা ধরে রেখেছে পর্তুগাল। ২৭ পয়েন্টে শীর্ষে সুইসরা, আর ৩ পয়েন্ট পেছনে পর্তুগিজরা। দুই দলই মুখোমুখি হচ্ছে লিসবনে। এই ম্যাচের জয়ী দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। ড্র হলেও মূল পর্ব নিশ্চিত করবে সুইজারল্যান্ড, আর প্লে অফ খেলতে হবে পর্তুগালকে। অর্থাৎ সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে হলে জিতলেই হবে রোনালদোদের।

এর আগে ‘ডি’, ‘জি’ ও ‘আই’ গ্রুপের ৯ ম্যাচ হবে বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টায়। এই তিন গ্রুপ থেকে কেবল স্পেন মূল পর্বের টিকিট পেয়েছে। সার্বিয়া ও আইসল্যান্ডের সামনে আছে ভালো সুযোগ। এজন্য নিজ নিজ ম্যাচে জিততে হবে তাদের।

‘জি’ গ্রুপ থেকে স্পেন পেয়েছে বিশ্বকাপের টিকিট। তারা আনুষ্ঠানিকতা রক্ষায় শেষ ম্যাচ খেলবে ইসরায়েলের মাঠে। প্লে অফ নিশ্চিত করা ইতালি যাবে আলবেনিয়ায়।

২০১৬ ইউরোতে চমক দেখানো আইসল্যান্ড ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে। ঘরের মাঠে তারা কসোভোকে হারালেই সরাসরি বিশ্বকাপে তারা। ড্র করলেও সমস্যা হবে না, এমনকি হারলেও না। সেক্ষেত্রে সমান ১৭ পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া ও ইউক্রেনের ম্যাচ হতে হবে ড্র।

ক্রোয়েশিয়ার সম্ভাবনাও আছে সরাসরি বিশ্বকাপে যাওয়ার। এজন্য ইউক্রেনের বিপক্ষে তাদের জিততে হবে এবং হারতে হবে আইসল্যান্ডকে। ড্র করলেও দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ খেলার সুযোগ পাবে ক্রোয়েটরা। অন্যদিকে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে গোল ব্যবধানে পিছিয়ে থাকা ইউক্রেনকে জিততেই হবে।

প্লে অফের জন্য ড্র হবে ১৭ অক্টোবর। দুই লেগের খেলা হবে ৯-১১ নভেম্বর ও ১২-১৩ নভেম্বর।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ের শেষ পর্বের সূচি:

(সব ম্যাচ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়)

৯ অক্টোবর: আলবেনিয়া-ইতালি, ফিনল্যান্ড-তুরস্ক, আইসল্যান্ড-কসোভো, ইসরায়েল-স্পেন, মেসিডোনিয়া-লিকটেনস্টাইন, মলদোভা-অস্ট্রিয়া, সার্বিয়া-জর্জিয়া, ইউক্রেন-ক্রোয়েশিয়া, ওয়েলস-আয়ারল্যান্ড।

১০ অক্টোবর: বেলজিয়াম-সাইপ্রাস, এস্তোনিয়া-বসনিয়া হার্জেগোভিনা, ফ্রান্স-বেলারুশ, গ্রিস-জিব্রাল্টার, হাঙ্গেরি-ফ্যারো আইল্যান্ড, লাটভিয়া-অ্যান্ডোরা, লুক্সেমবার্গ-বুলগেরিয়া, নেদারল্যান্ডস-সুইডেন, পর্তুগাল-সুইজারল্যান্ড।

/এফএইচএম/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম