২০১৮ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করতে চান বোল্ট

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১৪:০৯আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৪:০৯

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি হাতে বোল্ট লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ দিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানিয়েছেন উসাইন বোল্ট। খেলার দুনিয়া থেকে অবশ্য নিজেকে গুটিয়ে নিচ্ছেন না জ্যামাইকান কিংবদন্তি। ফুটবল দিয়ে নতুন ক্যারিয়ার শুরুর পরিকল্পনা তার। ২০১৮ সালেই তিনি মাঠে ফিরতে চান ফুটবল দিয়ে।

পেশাদারি ফুটবলে নাম লেখানোর ইচ্ছা তার অনেক আগে থেকেই। অবসর নেওয়ার পর এখন আরও ভালোভাবে মাঠে নামার পরিকল্পনা বোল্টের। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধ ভক্ত সাবেক এই স্প্রিন্টার সামনের বছর শুরু করতে চান ফুটবল ক্যারিয়ার। অলিম্পিক থেকে আট সোনা জেতা ‘বজ্রবিদ্যুৎ’ জানিয়েছেন, ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে তার ব্যাপারে।

‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভাগাভাগি করেছেন বোল্ট। যেখানে তিনি বলেছেন, ‘হ্যাঁ, ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নেওয়ার পর এখন আমি ফুটবল খেলতে চাই। আগের সাক্ষাৎকারগুলোতে আমি এটা অনেকবার বলেছি, আর অনেক ক্লাব তাদের আগ্রহের কথাও জানিয়েছে।’

হ্যামস্ট্রিং চোটের কারণে এই মুহূর্তে অনুশীলন করতে পারছেন না জ্যামাইকান তারকা। তাই ২০১৮ সালে শুরু করতে চান নতুন মিশন, ‘দুর্ভাগ্যবশত, আগস্টে বাজেভাবে হ্যামস্ট্রিং চোটে পড়েছি। যে কারণে তখন থেকে কোনও অনুশীলন করতে পারিনি। আশা করছি ২০১৮ সালে খেলতে পারব।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান