বর্ষসেরা কোচ জিদান, সেরা গোলরক্ষক বুফন

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ০২:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৩:১২

বর্ষসেরা কোচের পুরস্কার হাতে জিদান ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে রিয়াল মাদ্রিদের জয়জয়কার। সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে স্প্যানিশ এই ক্লাবটি। বর্ষসেরা কোচের পুরস্কারটাও জিতেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। চেলসির আন্তোনিও কন্তে ও জুভেন্টাসের ম্যাসিমিলয়ানো অ্যালেগ্রিকে হারিয়ে সেরা কোচ হয়েছেন ফরাসি কিংবদন্তি। বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারটি অবশ্য গেছে জুভেন্টাসের ঘরে। জিয়ানলুইজি বুফন জিতেছেন সেরা গোলরক্ষকের খ্যাতি।

সবশেষ মৌসুমটা দুর্দান্ত কেটেছে জিদানের। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ধরে রাখার সঙ্গে লা লিগাও পুনরুদ্ধার করেছিল রিয়াল তার অধীনে। এই সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে মাদ্রিদের অভিজাতরা। সাফল্যের এই পুরস্কার হিসেবে ফিফাও তাকে বেছে নিয়েছে বর্ষসেরা কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে ফিফার পুরস্কার জেতার পর এবার কোচ হিসেবেও পেলেন সম্মাননাটি।

সেরা গোলরক্ষকের পুরস্কারটি অবশ্য রাখতে পারেনি রিয়াল। তাদের গোলরক্ষক কেইলর নাভাস সেরা তিনে থাকলেও তাকে টপকে বর্ষসেরার খ্যাতি জিতেছেন বুফন। ইতালিয়ান গোলরক্ষক গোলবারের নিচে চমৎকার সময় কাটাচ্ছেন ৩৯ বছর বয়সেও। সেরা তিনে জায়গা পাওয়া অন্যজন হলেন বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতার পর বুফন বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিকে মার্টিনস। ভেনিজুয়েলার দিয়েনা কাস্তেয়ানোস ও যুক্তরাষ্ট্রের কারলি লয়েডকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন এই ডাচ খেলোয়াড়।

খেলোয়াড়ের মতো বর্ষসেরা মহিলা কোচের পুরস্কারও গেছে নেদারল্যান্ডসের ঘরে। ২০১৭ সালে ডাচদের ইউরো জেতানো সারিনা উইগমান জিতেছেন সেরা মহিলা কোচের পুরস্কার।

আর বর্ষসেরা গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন অলিভিয়ের জিরদ। গত মৌসুমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনালের জার্সিতে পায়ের গোড়ালির দিক দিয়ে শূন্যে ভাসিয়ে দেখার মতো এক গোল করেছিলেন ফরাসি স্ট্রাইকার। ওটাই পেয়েছে ফিফার সেরা গোলের খ্যাতি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী