মেসিকে পুরস্কার দিতে না পেরে ম্যারাডোনার কষ্ট

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ১৮:৩৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৯:২৬

পাল্লাডিয়ামে মেসির সঙ্গে ম্যারাডোনার আলাপ লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার শেষে হাজির হলেন ফুটবলের দুই কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও রোনালডো। আর্জেন্টাইন গ্রেটের হাতের বন্ধ খামে ছিল ‘দ্য বেস্ট’ ফুটবলারের নাম। খাম খুলে ম্যারাডোনা হাসিমুখে বিজয়ীর নাম ঘোষণা করলেন, কিন্তু অন্তরে জ্বলছিল কষ্টের আগুন। কারণ সুদর্শন ট্রফিটি ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে তুলে দিতে চাননি তিনি। পুরস্কারটা দিতে চেয়েছিলেন লিওনেল মেসির হাতে। সেটা না হওয়ায় মনে কষ্ট পেয়েছেন ১৯৮৬ সালের বিশ্বজয়ী অধিনায়ক।

লন্ডনে বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের শেষ পর্বে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন ম্যারাডোনা। তার পছন্দের মেসি হয়েছেন দ্বিতীয়, তিন নম্বরে ছিলেন নেইমার। প্রত্যাশা পূরণ না হওয়ায় আর্জেন্টিনার গ্রেট ফুটবলার বলেছেন, ‘রোনালদোকে বেস্ট (অ্যাওয়ার্ড) দিতে হলো। এটা মেসিকে দিতে পারলাম না বলে আমার মনে কষ্ট হচ্ছে।’

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনায় মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। তাদের মধ্যে তখন সম্পর্কে কোনও ধরনের তিক্ততা লক্ষ করা যায়নি। অবশ্য জাতীয় দলে সম্প্রতি মেসির অধিনায়কত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা। লন্ডনে ‘দ্য বেস্ট’এর দ্বিতীয় আসর শেষে তিনি জানালেন, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর সঙ্গে কোনও ঝামেলা নেই তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর প্রমাণ মিললো, ‘মেসির সঙ্গে দেখা করে চমৎকার লেগেছে। আমি তার সঙ্গে কথা বললাম। সবসময়ের মতো এখনও তার প্রতি ভালোবাসা অটল আছে।’

৩০ বছর বয়সী মেসি আরও কয়েক বছর ভক্তদের জাদুকরী পারফরম্যান্স দেখাবে বিশ্বাস ম্যারাডোনার, ‘সে আরও লম্বা সময় ধরে খেলতে পারবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান